পেটেন্ট কী? ব্যাখ্যা কর।
উত্তর: আবিষ্কৃত বিষয়বস্তুর ওপর আবিষ্কারকের আইনগত অধিকারকে পেটেন্ট বলে। পেটেন্ট হলো এক ধরনের স্বতন্ত্র, মেধাসম্পদ। যা মনন ও মেধা দ্বারা সৃষ্ট কাজ। ব্যবসায়, শিল্প বা বাণিজ্যে প্রয়োগ উপযোগী আবিষ্কার, সাহিত্য ও শিল্পকর্ম, নকশা, প্রতীক, নাম ইত্যাদি মেধাসম্পদের অন্তর্ভুক্ত। পেটেন্টের মাধ্যমে কোনো আবিষ্কারককে তার আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ একটি নির্দিষ্ট সময়ের জন্য একচেটিয়া মালিকানা প্রদান করা হয়। এক্ষেত্রে পণ্য বা সেবার উদ্ভাবক বা আবিষ্কারক ও সরকারের মধ্যে চুক্তি হয়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) · সৃজনশীল
পেটেন্ট কী? ব্যাখ্যা কর।
উত্তর