জনাব জাকির হোসেন কোন ধরনের চুক্তি করেছিলেন? বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের চট্টগ্রামের জনাব জাকির হোসেন এবং আমেরিকার একটি প্রতিষ্ঠানের সাথে সম্পাদিত চুক্তির ধরন হলো ফ্রানসাইজিং চুক্তি। কোনো খ্যাতনামা কোম্পানির নাম ব্যবহার করে পণ্য তৈরি ও বিক্রয় করার অধিকারই ফ্রানসাইজিং। ফ্রানসাইজিং ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য হলো ফ্রানসাইজিং চুক্তি যা ফ্রানসাইজি ও ফ্রানসাইজারের মধ্যে স্বাক্ষরিত হয়। উদ্দীপকের জনাব জাকির হোসেন চট্টগ্রামের নামকরা হোটেল ব্যবসায়ী। বর্তমানে তিনি আমেরিকার একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়েছেন। শর্ত অনুযায়ী তিনি ঐ প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন ও বিক্রয় করবেন। অন্যকোনো প্রতিষ্ঠানের তৈরি পণ্য ক্রয়-বিক্রয় করতে পারবেন না। জনাব জাকির হোসেন আমেরিকার একটি খ্যাতিমান প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানের নামে পণ্য উৎপাদন ও বিক্রয় করার অধিকার লাভ করেছেন। আর এ অধিকার শুধু ফ্রানসাইজিং চুক্তির মাধ্যমেই সম্ভব।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) · সৃজনশীল
জনাব জাকির হোসেন কোন ধরনের চুক্তি করেছিলেন? বর্ণনা দাও।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর