জনাব জাকির হোসেনের কোন ধরনের পদক্ষেপ উক্ত প্রতিষ্ঠানটি চালু রাখতে সহায়ক হতো বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।
উত্তর: বিমাচুক্তির পদক্ষেপ নেওয়া হলে জনাব জাকির হোসেনের প্রতিষ্ঠানটি চালু রাখতে সহায়ক হতো বলে আমি মনে করি। যে চুক্তির মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি কর্তৃক নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বিষয় সম্পত্তি সম্পর্কিত কোনো ঘটনাজনিত ক্ষতির বা ঘটনার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হয় তাকে বিমাচুক্তি বলে। আর যে বিমাচুক্তির মাধ্যমে বিমাগ্রহীতা ব্যক্তিকে অগ্নিজনিত ক্ষতির জন্য ক্ষতিপূরণ দান করা হয় তাকে অগ্নি বিমা বলা হয়। পণ্য উৎপাদন ও বিক্রয়ে বহুবিধ ঝুঁকি বিদ্যমান। যেমন কোনো জিনিসের ভৌতিক ক্ষতি, চুরি, কর্মচারীদের পীড়া, আকস্মিক দুর্ঘটনা, আগুন, জাহাজডুবি ইত্যাদি ঘটনার কারণে ব্যবসায়িক প্রতিষ্ঠান যেকোনো মুহূর্তে ক্ষতির সম্মুখীন হতে পারে। বিমাকারী প্রতিষ্ঠান বিমাকৃত ব্যক্তি বা ব্যবসায় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে উল্লিখিত প্রদত্ত প্রিমিয়ামের বিনিময়ে এই জাতীয় ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিয়ে থাকে। ব্যবসার জন্য তাই বিমা অত্যন্ত সহায়ক। উদ্দীপকের জনাব জাকির হোসেন চট্টগ্রামের নামকরা একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। সুনামের সাথেই তার ব্যবসায়টি চলছিল। কিন্তু হঠাৎ আগুন লেগে প্রতিষ্ঠানটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। তবে তিনি যদি পূর্বেই অগ্নি বিমাচুক্তি সম্পাদন করে রাখতেন, তাহলে উক্ত অগ্নিজনিত ক্ষতিপূরণ বিমা কোম্পানি চুক্তি মোতাবেক বহন করত। তাই বলা যায়, বিমাচুক্তির মাধ্যমে জনাব জাকির হোসেনের প্রতিষ্ঠানটি চালু রাখতে সহায়ক হতো।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) · সৃজনশীল
জনাব জাকির হোসেনের কোন ধরনের পদক্ষেপ উক্ত প্রতিষ্ঠানটি চালু রাখতে স…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর