বিএসটিআই কী? ব্যাখ্যা কর।
উত্তর: বাংলাদেশে পণ্যমান নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের নাম হলো BSTI বা Bangladesh Standards & Testing Institution। বাংলাদেশের পণ্যের মান নির্ধারণ, পণ্যমান পরীক্ষা ও মান নিশ্চিত করার জন্য যে সরকারি প্রতিষ্ঠান কর্মরত রয়েছে তাকে বিএসটিআই বলে। এর উদ্দেশ্য হলো শিল্প, খাদ্য ও রাসায়নিক পণ্যের ক্ষেত্রে আঞ্চলিক ও আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের জন্য একটা জাতীয় মান তৈরি এবং ঐ মান নিশ্চিত করার ব্যবস্থা করা। একই সাথে মেট্রিক পদ্ধতি চালু এবং ওজন ও পরিমাপের যথার্থতা দেখাশুনার দায়িত্বও এ প্রতিষ্ঠানের ওপর ন্যস্ত।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৫ : ব্যবসায়ের আইনগত দিক (Full Syllabus) · সৃজনশীল
বিএসটিআই কী? ব্যাখ্যা কর।
উত্তর