উদ্দীপক
জিদনি তার ব্যবসায় প্রতিষ্ঠান 'অধরা এন্টারপ্রাইজ'এর ব্যবসায়ের বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। ১ জানুয়ারি ২০২৩ সালের তার ব্যবসায়ের সম্পদ ও দায় যথাক্রমে নগদ ৬০,০০০ টাকা; প্রদেয় ৩৫,০০০ টাকা; মজুদ পণ্য ৫০,০০০ টাকা; বকেয়া খরচ ২০,০০০ টাকা; আসবাবপত্র ৭০,০০০ টাকা। উক্ত বছরে জিদনি তার বাসার একটি পুরাতন কম্পিউটার বিক্রয় করে ২০,০০০ টাকা ব্যবসায়ে সরবরাহ করেন। মালিক তার নিজ প্রয়োজনে বিক্রয়লব্ধ অর্থ হতে প্রতিমাসে ৪,০০০ টাকা নগদ ও বছরে মোট ১০,০০০ টাকার পণ্য উত্তোলন করেন। ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখের তার ব্যবসায়ের সম্পদ ও দায় যথাক্রমে:
আসবাবপত্র ৭০,০০০ টাকা; ব্যাংক জমাতিরিক্ত ১৫,০০০ টাকা; অগ্রিম খরচ ৩০,০০০ টাকা; ঋণ ২৫,০০০ টাকা; নগদ ৮৫,০০০ টাকা; পাওনাদার ৩৫,০০০ টাকা; দেনাদার ৫০,০০০ টাকা।