আস্থা ব্যাংকের সফলতার কারণ ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতির আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে 'আস্থা ব্যাংক' তারল্য নীতি, গোপনীয়তার নীতি এবং সেবার নীতি কঠোরভাবে অনুসরণ করায় ব্যাংকটি একটি সফল ব্যাংক হিসেবে পরিচিতি পায়। ব্যাংকিং একটি ঝুঁকিবহুল ব্যবসায়। তাই ব্যাংকিং প্রতিষ্ঠানকে ঝুঁকি এড়ানোর জন্য বেশকিছু মৌলিক নীতি মেনে চলতে হয়। নিরাপত্তার নীতি, তারল্য নীতি, গোপনীয়তার নীতি, সেবার নীতি ইত্যাদি নীতিসমূহ মেনে ব্যাংকিং ব্যবসায় পরিচালনা করলে সফল ব্যাংক হিসেবে পরিচিতি লাভ করা যায়। উদ্দীপকে 'আস্থা ব্যাংক' সফলতার সাথে ব্যাংকিং ব্যবসায় পরিচালনা করে আসছে। ব্যাংকটি পর্যাপ্ত নগদ অর্থ ব্যাংকে সংরক্ষণ করে যাতে গ্রাহক চাওয়ামাত্র দিতে পারে। এটি ব্যাংকটির তারল্য নীতি অনুসরণ। এছাড়া ব্যাংক গোপনীয়তার আলোকে 'গ্রাহকদের হিসাবের গোপনীয়তা রক্ষা করে। সেই সাথে ব্যাংকটি সেবার নীতির আলোকে গ্রাহকদের বহুমুখী সেবা দেয়। উদ্দীপকের 'আস্থা ব্যাংক' তারল্য নীতি যথাযথভাবে মেনে চলায় ব্যাংকটি গ্রাহকদের আমানতকৃত অর্থ চাহিবামাত্র ফেরত দিতে পারে। এছাড়া গ্রাহকের অনুমতি ব্যতীত ব্যাংকটি গ্রাহকের হিসাবসংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করে না। পাশাপাশি ব্যাংকটি গ্রাহকদের পর্যাপ্ত বহুমুখী সুযোগ-সুবিধা প্রদান করে। ফলে ব্যাংকটি সুনাম বাড়ায় এবং গ্রাহকসংখ্যা বৃদ্ধি পাওয়ায় ব্যাংকটি একটি সফল ব্যাংক হিসেবে পরিচিত লাভ করেছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
আস্থা ব্যাংকের সফলতার কারণ ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতির আলোকে মূল্যা…
উদ্দীপক
কুমিল্লা জিলা স্কুল · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর