সংরক্ষিত আয়ের ব্যয় নেই কেন? ব্যাখ্যা করো।
উত্তর: সংরক্ষিত আয়ের কোনো ব্যয় নেই- কথাটি যথার্থ নয়। সংরক্ষিত আয়ের কোনো ব্যয় নেই মনে হলেও এর একটি সুযোগ ব্যয় থাকে। সংরক্ষিত আয় কোম্পানিতে না রেখে শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন করে দিলে তারা নিজের মতো করে অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ করে আয় করতে পারতেন। কিন্তু শেয়ারহোল্ডারদের মধ্যে মুনাফা বণ্টন না করায় তারা এই আয়ের সুযোগ থেকে বঞ্চিত হন। এটিই সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৭ : মূলধন ব্যয় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৭ : মূলধন ব্যয় (Full Syllabus) · সৃজনশীল
সংরক্ষিত আয়ের ব্যয় নেই কেন? ব্যাখ্যা করো।
উত্তর
