উপদেষ্টা ও পরামর্শদাতা বলতে কী বোঝায়?
উত্তর: ব্যাংক গ্রাহকের উপদেষ্টা ও পরামর্শদাতা হিসেবে কাজ করে। ব্যাংক যখন কোনো প্রকল্পে অর্থ লগ্নি করে, তখন প্রকল্পের লাভজনকতা মূল্যায়ন করে। প্রকল্পটির লাভজনকতা ঋণের আবেদনকারীর জন্য গুরুত্বপূর্ণ। আবার ব্যাংকের জন্যও গুরুত্বপূর্ণ। ব্যাংকের পেশাগত দক্ষতা প্রকল্পের লাভজনকতার ব্যাপারে আবেদনকারীর ধারণাকে শক্তিশালী করে। তাই প্রকল্পটি যদি পরিবর্ধন পরিমার্জন করতে হয়, ব্যাংক সে পরামর্শ প্রদান করে। এছাড়া অর্থসংক্রান্ত পরামর্শ ব্যাংক গ্রাহককে দিয়ে থাকে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
উপদেষ্টা ও পরামর্শদাতা বলতে কী বোঝায়?
উত্তর