প্রতিষ্ঠানটির মুনাফার সম্পূর্ণ অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বণ্টন না করার যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের সোনালী কোং লি. মুনাফার একটি অংশ সংরক্ষিত তহবিলে সংরক্ষণ করে, যা অধিকতর যৌক্তিক। অবণ্টিত মুনাফা বলতে নিট মুনাফার যে অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন না করে প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয় ঐ অংশকে বোঝায়। এই মুনাফা থেকে প্রতিষ্ঠান সঞ্চিতি তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল ইত্যাদি সৃষ্টি করতে পারে। উদ্দীপকের সোনালী কোং লি. শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করে। প্রতিষ্ঠানটি মুনাফার কিছু অংশ একটি তহবিলে সংরক্ষণ করে। সোনালী কোং লি. এই অবণ্টিত মুনাফা ব্যবহার করে সঞ্চিতি তহবিল সৃষ্টি করতে পারবে। এতে ভবিষ্যৎ আর্থিক বিপর্যয় মোকাবিলা করা সম্ভব হবে। আবার প্রতিষ্ঠানটি যদি লভ্যাংশ সমতাকরণ তহবিল সৃষ্টি করে তাহলে যে বছর প্রতিষ্ঠানের মুনাফা কম হবে, সে বছর শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে পারবে। এতে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ থাকবে। এছাড়াও ভবিষ্যত ব্যবসায় প্রসার ও উৎপাদনশীল খাতে বিনিয়োগের ক্ষেত্রে অবণ্টিত মুনাফা কার্যকর ভূমিকা পালন করবে। সুতরাং বলা যায়, সোনালী কোং লি.-এর মুনাফা একটি অংশ সংরক্ষিত তহবিলে রাখা যৌক্তিক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৭ : মূলধন ব্যয় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৭ : মূলধন ব্যয় (Full Syllabus) · সৃজনশীল
প্রতিষ্ঠানটির মুনাফার সম্পূর্ণ অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বণ্টন না …
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
১০০
= ০.১৮৮৮ × ১০০
= ১৮.৮৮%
∴সাধারণ শেয়ার মূলধন ব্যয় ১৮.৮৮%।উত্তর
