জনাব মিলকানের প্রাথমিকভাবে বিনিয়োগের ক্ষেত্রে কোন ধরনের ঝুঁকি বিদ্যমান? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে জনাব মিলকানের প্রাথমিকভাবে বিনিয়োগের ক্ষেত্রে তারল্য ঝুঁকি বিদ্যমান। তারল্য ঝুঁকি বলতে বিনিয়োগকৃত সিকিউরিটিসমূহ দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে না পারাকে বোঝায়। বিনিয়োগকারী সহজে ও যুক্তিসঙ্গত মূল্যে শেয়ার বা বন্ড বিক্রি করতে না পারলে তারল্য ঝুঁকির সৃষ্টি হয়। বাজারের আকার ও কাঠামোর ওপর তারল্য ঝুঁকি নির্ভর করে। উদ্দীপকের জনাব মিলকান তার ব্যবসায়ের সঞ্চিত কিছু অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করেন। শেয়ার বাজারের অনবরত দরপতনের কারণে তিনি তার শেয়ারগুলো বিক্রি করে ৫ বছরের জন্য বন্ডে বিনিয়োগ করেন। হঠাৎ তার ব্যবসায়ে অর্থ সংকট দেখা দিলে তিনি বন্ড বিক্রির সিদ্ধান্ত নেন। কিন্তু বন্ডের জন্য উপযুক্ত ক্রেতা পাওয়া না যাওয়ায় তিনি হতাশ হন। অর্থাৎ, তিনি উপযুক্ত মূল্যে বন্ড বিক্রি করতে পারছেন না। এক্ষেত্রে বন্ডকে নগদ অর্থে (তারল্য) রূপান্তর করতে সমস্যার সৃষ্টি হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের জনাব মিলকান প্রাথমিকভাবে বিনিয়োগের ক্ষেত্রে তারল্য ঝুঁকির সম্মুখীন হয়েছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা · সৃজনশীল
জনাব মিলকানের প্রাথমিকভাবে বিনিয়োগের ক্ষেত্রে কোন ধরনের ঝুঁকি বিদ্য…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
'ইলসা' প্রকল্পের আদর্শ বিচ্যুতি = ।
এখানে, 'নিলিমা' প্রকল্পের গড় আয় এবং আদর্শ বিচ্যুতি (দেওয়া আছে)। অপরদিকে 'ইলসা' প্রকল্পের গড় আয় এবং আদর্শ বিচ্যুতি । এখানে, 'নিলিমা' প্রকল্পের তুলনায় 'ইলসা' প্রকল্পের আয়ের হারও বেশি আবার ঝুঁকিও কম। তাই জনাব মিলকানের 'ইলসা' প্রকল্পে বিনিয়োগ করা যৌক্তিক হবে।
