কাঠামোভিত্তিক শ্রেণিকরণে 'শাপলা ব্যাংক' কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
উত্তর: কাঠামোভিত্তিক শ্রেণিকরণে 'শাপলা ব্যাংক' একটি শাখা ব্যাংক। এ ধরনের ব্যাংক একটি প্রধান কার্যালয়ের অধীনে দেশের অভ্যন্তরে ও দেশের বাহিরে শাখা স্থাপনের মাধ্যমে ব্যাংকিং কার্যাবলি সম্পাদন করা হয়। শাখা ব্যাংকের আলাদা কোনো সত্তা থাকে না। একটি অফিসের প্রতিনিধি হিসেবে শাখা ব্যাংকগুলো তাদের কার্যাবলি সম্পাদন করে থাকে। উদ্দীপকে রনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। রনির অতিরিক্ত মূলধনের প্রয়োজন হলে তিনি অফিসের পাশে 'শাপলা ব্যাংক' থেকে [গণিত] হাজার টাকা ঋণ নেন। তিনি ব্যবসায়ের প্রয়োজনে ঢাকায় গেলে শাপলা ব্যাংক-এর মতিঝিল কার্যালয় থেকে উক্ত টাকা উত্তোলন করেন। শাপলা ব্যাংক-এর বিভিন্ন স্থানে কার্যালয় আছে। তিনি এক কার্যালয় থেকে ঋণ গ্রহণ করেও অন্য কার্যালয় থেকে তা উত্তোলন করতে পারছেন। কার্যালয়গুলো হলো শাপলা ব্যাংক-এর প্রধান অফিসের প্রতিনিধি। তাই বলা যায়, শাপলা ব্যাংক শাখা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
কাঠামোভিত্তিক শ্রেণিকরণে 'শাপলা ব্যাংক' কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা …
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর