জনির ব্যবসায় সফলতায় উদ্দীপকে উল্লিখিত 'টগর ব্যাংক'- এর ভূমিকা মূল্যায়ন করো।
উত্তর: জনির ব্যবসায় সফলতায় উদ্দীপকে উল্লিখিত 'টগর ব্যাংক'-এর মতো সমবায় ব্যাংকের ভূমিকা অপরিসীম। সমবায়ের নীতি ও আইন অনুযায়ী গঠিত ও পরিচালিত হয় সমবায় ব্যাংক। এ ব্যাংক সদস্যদের অর্থনৈতিক কল্যাণের জন্য কম সুদে ঋণ প্রদান করে। মুনাফা অর্জন নয়, বরং সদস্যদের আর্থিক কল্যাণই এ ব্যাংকের মূল উদ্দেশ্য। উদ্দীপকে জনি তার নিজস্ব জমিতে সবজি চাষ করেন। কিন্তু সবজি বিক্রি করে ন্যায্যমূল্য না পাওয়ায় তিনি খুব হতাশ হন। তাই তিনি আরও কয়েক শ্রেণির চাষীদের একত্রিত করে একটি সংগঠন করেন। তাদের প্রতিষ্ঠিত সংগঠন 'টগর ব্যাংক'-এর মুখ্য উদ্দেশ্য হলো সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং নিম্নবিত্তদের সহজ শর্তে ঋণ প্রদান। উদ্দীপকে টগর ব্যাংক তার সদস্যদের আর্থিক কল্যাণকেই প্রাধান্য দেয়। জনাব জনির চাষের জন্য ঋণ প্রয়োজন হলে টগর ব্যাংক থেকে তিনি [গণিত] লক্ষ টাকা ঋণ নেন। এক্ষেত্রে তিনি কম সুদে ও সহজ শর্তে ঋণ সুবিধা পান। ফলে তিনি সফলভাবে তার চাষের ব্যবসায়টি পরিচালনা করতে সক্ষম হন। অন্য কোনো ব্যাংক থেকে ঋণ নিতে হলে তাকে বেশি সুদে ঋণ নিতে হতো কিংবা পর্যাপ্ত জামানত রেখে ঋণ নিতে হতো। এ ব্যবস্থা তার মতো চাষীদের জন্য কষ্টসাধ্য হতো। কিন্তু টগর ব্যাংক-এর মতো সমবায় ব্যাংকের কারণেই তিনি সহজে ঋণ সুবিধা পেয়েছেন। তাই বলা যায়, জনির ব্যবসায় সফলতায় উদ্দীপকে উল্লিখিত টগর ব্যাংক-এর ভূমিকা অনস্বীকার্য।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
জনির ব্যবসায় সফলতায় উদ্দীপকে উল্লিখিত 'টগর ব্যাংক'- এর ভূমিকা মূল্য…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর