কাঠামোভিত্তিক শ্রেণিবিন্যাস বিবেচনায় উদ্দীপকের 'রূপসী ব্যাংক' কোন ধরনের ব্যাংক? বর্ণনা করো।
উত্তর: কাঠামোভিত্তিক শ্রেণিবিন্যাস বিবেচনায় উদ্দীপকে 'রূপসী ব্যাংক' একটি গ্রুপ ব্যাংক। দুই বা ততোধিক ব্যাংক একটি হোল্ডিং কোম্পানির অধীনে একত্রিত হয়ে উক্ত কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালনার মাধ্যমে ব্যাংকিং কার্যাবলি সম্পাদন করাকে গ্রুপ ব্যাংক বলা হয়। এক্ষেত্রে একটি বৃহৎ ব্যাংক অন্য একটি বা কয়েকটি দুর্বল ব্যাংকের অধিকাংশ শেয়ার ক্রয় করে। ফলে দুর্বল ব্যাংকটি বৃহৎ ব্যাংকের অধীনস্থ হিসেবে আত্মপ্রকাশ করে। উদ্দীপকে 'ক' ও 'খ' দুটি ব্যাংক। গত কয়েক বছর ধরে তাদের মুনাফার হার কমে যাচ্ছে। তাই তারা 'গ' ব্যাংকের সাথে একত্রিত হয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নিল। পরবর্তীতে 'ক' ও 'খ' ব্যাংক, 'গ' ব্যাংকের সাথে একত্রিত হয়ে রূপসী ব্যাংক নামে আত্মপ্রকাশ করে। এখানে 'ক' ও 'খ' হলো দুর্বল ব্যাংক। অন্যদিকে, 'গ' ব্যাংক হলো তুলনামূলকভাবে শক্তিশালী ব্যাংক। তাই 'ক' ও 'খ' ব্যাংক, 'গ' ব্যাংকের অধীনে ব্যাংকিং কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে 'ক' ও 'খ' ব্যাংক, 'গ' ব্যাংক দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে। তাই বলা যায়, কাঠামোভিত্তিক শ্রেণিবিন্যাস বিবেচনায় উদ্দীপকে রূপসী ব্যাংক হলো গ্রুপ ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
কাঠামোভিত্তিক শ্রেণিবিন্যাস বিবেচনায় উদ্দীপকের 'রূপসী ব্যাংক' কোন ধ…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর