শেয়ারFacebookWhatsApp

ব্যাংকিং ব্যবসায়ের নীতিমালার আলোকে 'রূপসী ব্যাংকের' কার্যক্রম মূল্যায়ন করো।

উত্তর: উদ্দীপকের রূপসী ব্যাংক তারল্যের নীতি লঙ্ঘন করলেও সেবার নীতি ও গোপনীয়তার নীতি অনুসরণ করেছে। গ্রাহকের চেকের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধের সামর্থ্য ধরে রাখার জন্য পর্যাপ্ত তরল অর্থ সংরক্ষণ করার নীতিকেই তারল্যের নীতি বলা হয়। সেবার নীতি অনুসারে, ব্যাংক গ্রাহকদের বহুমুখী সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। অন্যদিকে, গোপনীয়তার নীতি হলো মক্কেলদের গুরুত্বপূর্ণ তথ্যের গোপনীয়তা রক্ষা করা। উদ্দীপকে রূপসী ব্যাংক মার্চ মাসে তার আয়ের বেশিরভাগ অংশ দিয়ে 'রাজনা প্রকল্পে' বিনিয়োগ করে। চলতি বছরের আগস্ট মাসে তার দুজন গ্রাহক বড় অঙ্কের টাকা উত্তোলন করতে চাইলে 'রূপসী ব্যাংক' তা তাৎক্ষণিকভাবে প্রদান করতে ব্যর্থ হয়। তবে উক্ত ব্যাংকটি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদির মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জন করে। পাশাপাশি ব্যাংকটি গ্রাহকের সব হিসাবের গোপনীয়তা রক্ষার ব্যাপারে বিশ্বস্ততা অর্জন করে। উদ্দীপকে রূপসী ব্যাংক রাজনা প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে তারল্যের নীতি অনুসরণ না করে আয়ের বেশিরভাগ অংশই বিনিয়োগ করে। এর ফলে ব্যাংকটি তারল্য সংকটের সম্মুখীন হয়। ফলে গ্রাহক অর্থ উত্তোলনে ব্যর্থ হয়। তবে ব্যাংকটি সেবার নীতি অনুসরণের মাধ্যমে গ্রাহকদের বহুবিধ ব্যাংকিং সেবা; যেমন: ভিসা কার্ড, এসএমএস ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি প্রদান করে। পাশাপাশি ব্যাংকটি গ্রাহকের সব হিসাবের গোপনীয়তা রক্ষার মাধ্যমে ব্যাংকের গোপনীয়তার নীতি অনুসরণ করছে। তাই বলা যায়, রূপসী ব্যাংক তার ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তারল্যের নীতি অনুসরণ না করলেও সেবার নীতি ও গোপনীয়তার নীতি অনুসরণ করেছে।

SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল

ব্যাংকিং ব্যবসায়ের নীতিমালার আলোকে 'রূপসী ব্যাংকের' কার্যক্রম মূল্য…

উদ্দীপক

কয়েক বছর ধরে 'ক' ও 'খ' ব্যাংকের মুনাফার হার কমে যাওয়ায়, উক্ত ব্যাংক 'গ' ব্যাংকের সাথে একত্রিত হয়ে 'রূপসী ব্যাংক' নামে আত্মপ্রকাশ করে। 'রূপসী ব্যাংক' মার্চ মাসে তার আয়ের বেশিরভাগ অংশ দিয়ে 'রাজনা প্রকল্পে' বিনিয়োগ করে। চলতি বছরের আগস্ট মাসে তার দুজন গ্রাহক বড় অঙ্কের টাকা উত্তোলন করতে চাইলে 'রূপসী ব্যাংক' তা তাৎক্ষণিকভাবে প্রদান করতে ব্যর্থ হয়। তবে উক্ত ব্যাংকটি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ভিসা কার্ড ও এসএমএস ব্যাংকিং-এর মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জন করে এবং গ্রাহকের সব হিসাবের গোপনীয়তা রক্ষার ব্যাপারে বিশ্বস্ততা অর্জন করে।

Mymensingh · 2021

উত্তর

প্রতি বছর মুনাফার যে অংশ শেয়ারহোল্ডার বা মালিকগণের মধ্যে বণ্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা হয় তাকে সংরক্ষিত তহবিল বলা হয়।

উত্তর

গ্রাহকদের আস্থা অর্জনের জন্য ব্যাংকিং কার্যক্রমে বিশ্বস্ততা প্রয়োজন। দক্ষ ব্যাংক ব্যবসায়ের পূর্বশর্ত হলো ব্যাংকের ওপর গ্রাহকদের আস্থা। এই আস্থা অর্জনের জন্য ব্যাংক সততা ও বিশ্বস্ততার নীতি অবলম্বন করে থাকে। এই আস্থার বলেই গ্রাহক তাদের অর্থ ও মূল্যবান সম্পদ (লকার সেবা) ব্যাংকের কাছে জমা রাখে। বিশ্বস্ততার ঘাটতি হলে ব্যাংক গ্রাহকের আস্থা হারাবে। ফলে গ্রাহক সংখ্যা ও মুনাফা উভয়ই কমে যাবে। তাই ব্যাংকিং কার্যক্রমে বিশ্বস্ততা খুবই জরুরি।

উত্তর

কাঠামোভিত্তিক শ্রেণিবিন্যাস বিবেচনায় উদ্দীপকে 'রূপসী ব্যাংক' একটি গ্রুপ ব্যাংক। দুই বা ততোধিক ব্যাংক একটি হোল্ডিং কোম্পানির অধীনে একত্রিত হয়ে উক্ত কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালনার মাধ্যমে ব্যাংকিং কার্যাবলি সম্পাদন করাকে গ্রুপ ব্যাংক বলা হয়। এক্ষেত্রে একটি বৃহৎ ব্যাংক অন্য একটি বা কয়েকটি দুর্বল ব্যাংকের অধিকাংশ শেয়ার ক্রয় করে। ফলে দুর্বল ব্যাংকটি বৃহৎ ব্যাংকের অধীনস্থ হিসেবে আত্মপ্রকাশ করে। উদ্দীপকে 'ক' ও 'খ' দুটি ব্যাংক। গত কয়েক বছর ধরে তাদের মুনাফার হার কমে যাচ্ছে। তাই তারা 'গ' ব্যাংকের সাথে একত্রিত হয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নিল। পরবর্তীতে 'ক' ও 'খ' ব্যাংক, 'গ' ব্যাংকের সাথে একত্রিত হয়ে রূপসী ব্যাংক নামে আত্মপ্রকাশ করে। এখানে 'ক' ও 'খ' হলো দুর্বল ব্যাংক। অন্যদিকে, 'গ' ব্যাংক হলো তুলনামূলকভাবে শক্তিশালী ব্যাংক। তাই 'ক' ও 'খ' ব্যাংক, 'গ' ব্যাংকের অধীনে ব্যাংকিং কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে 'ক' ও 'খ' ব্যাংক, 'গ' ব্যাংক দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে। তাই বলা যায়, কাঠামোভিত্তিক শ্রেণিবিন্যাস বিবেচনায় উদ্দীপকে রূপসী ব্যাংক হলো গ্রুপ ব্যাংক।

উত্তর

উদ্দীপকের রূপসী ব্যাংক তারল্যের নীতি লঙ্ঘন করলেও সেবার নীতি ও গোপনীয়তার নীতি অনুসরণ করেছে। গ্রাহকের চেকের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধের সামর্থ্য ধরে রাখার জন্য পর্যাপ্ত তরল অর্থ সংরক্ষণ করার নীতিকেই তারল্যের নীতি বলা হয়। সেবার নীতি অনুসারে, ব্যাংক গ্রাহকদের বহুমুখী সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। অন্যদিকে, গোপনীয়তার নীতি হলো মক্কেলদের গুরুত্বপূর্ণ তথ্যের গোপনীয়তা রক্ষা করা। উদ্দীপকে রূপসী ব্যাংক মার্চ মাসে তার আয়ের বেশিরভাগ অংশ দিয়ে 'রাজনা প্রকল্পে' বিনিয়োগ করে। চলতি বছরের আগস্ট মাসে তার দুজন গ্রাহক বড় অঙ্কের টাকা উত্তোলন করতে চাইলে 'রূপসী ব্যাংক' তা তাৎক্ষণিকভাবে প্রদান করতে ব্যর্থ হয়। তবে উক্ত ব্যাংকটি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদির মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জন করে। পাশাপাশি ব্যাংকটি গ্রাহকের সব হিসাবের গোপনীয়তা রক্ষার ব্যাপারে বিশ্বস্ততা অর্জন করে। উদ্দীপকে রূপসী ব্যাংক রাজনা প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে তারল্যের নীতি অনুসরণ না করে আয়ের বেশিরভাগ অংশই বিনিয়োগ করে। এর ফলে ব্যাংকটি তারল্য সংকটের সম্মুখীন হয়। ফলে গ্রাহক অর্থ উত্তোলনে ব্যর্থ হয়। তবে ব্যাংকটি সেবার নীতি অনুসরণের মাধ্যমে গ্রাহকদের বহুবিধ ব্যাংকিং সেবা; যেমন: ভিসা কার্ড, এসএমএস ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি প্রদান করে। পাশাপাশি ব্যাংকটি গ্রাহকের সব হিসাবের গোপনীয়তা রক্ষার মাধ্যমে ব্যাংকের গোপনীয়তার নীতি অনুসরণ করছে। তাই বলা যায়, রূপসী ব্যাংক তার ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তারল্যের নীতি অনুসরণ না করলেও সেবার নীতি ও গোপনীয়তার নীতি অনুসরণ করেছে।
SSCফিন্যান্স ও ব্যাংকিংঅধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব সায়েম একজন শিল্পপতি। সম্প্রতি তিনি নতুন শিল্পকারখানা নির্মাণ ও সম্প্রসারণের জন্য 'P′P^{\prime} ব্যাংকের নিকট ঋণের আবেদন করলে 'P′P^{\prime} ব্যাংক তাকে 'Q′Q^{\prime} ব্যাংকের সাথে পরামর্শের জন্য বলেন। কারণ 'Q′Q^{\prime} ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন উৎপাদনমুখী কাজে উল্লেখযোগ্য ঋণ প্রদান করে। অপরদিকে, 'P′P^{\prime} ব্যাংক দেশের মুদ্রার মান নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ, মূল্যস্তর স্থিতিশীল রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যাবলি সম্পাদন করে।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026

ক
ইজারা কী?
খ
ব্যাংকের তারল্য নীতিটি ব্যাখ্যা কর।
গ
কার্যভিত্তিক শ্রেণিবিভাগ অনুযায়ী 'Q′Q^{\prime} ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকের ভিত্তিতে 'P′P^{\prime} ব্যাংকের উদ্দেশ্য বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ব্যাংকের তারল্য নীতিটি ব্যাখ্যা কর।

ব্যাংকের তারল্য নীতিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ইজারা কী?

ইজারা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.স্কুল ব্যাংকিং বলতে কী বোঝায়?

স্কুল ব্যাংকিং বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.স্কুল ব্যাংক কী? ব্যাখ্যা কর।

স্কুল ব্যাংক কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ব্যাংক কীভাবে জীবনযাত্রার মানোন্নয়ন ও সহজীকরণ করে?ব্যাখ্যা কর।

ব্যাংক কীভাবে জীবনযাত্রার মানোন্নয়ন ও সহজীকরণ করে?ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শমসের একজন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী। পাঠ্যবইয়ে সে বিভিন্ন ব্যাংক সম্পর্কে পড়েছে। যেমন: শিল্প ব্যাংক, কৃষি ব্যাংক, মার্চেন্ট ব্যাংক এবং আরও অনেক ব্যাংক। কিন্তু শহরে বন্দরে সর্বত্র সে যে ব্যাংক দেখেছে তার সাথে শিল্প ও কৃষির নাম উল্লেখ নেই। একই নামে বিভিন্ন জায়গায় ব্যাংক দেখা যাচ্ছে। শমসেরের বাবা যে ব্যাংকে লেনদেন করেন সেই ব্যাংকটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়। শমসের চিন্তা করল বাবা টাকা জমা দেন আবার উত্তোলনও করেন। তাহলে ব্যাংকটি মুনাফা অর্জন করে কীভাবে?

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026

ক
LC কী?
খ
শিল্প ব্যাংক বলতে কী বোঝায়?
গ
শমসের শহরে বন্দরে যে ব্যাংক দেখেছে কার্যভিত্তিক বিচারে তা কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
ঘ
ব্যাংক কীভাবে মুনাফা অর্জন করে? শমসেরের ভাবনার আলোকে বিষয়টি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.শিল্প ব্যাংক বলতে কী বোঝায়?

শিল্প ব্যাংক বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.LC কী?

LC কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাণিজ্যিক ব্যাংক কীভাবে মূলধন গঠন করে?

বাণিজ্যিক ব্যাংক কীভাবে মূলধন গঠন করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।