ব্যাংকিং কার্যক্রমে বিশ্বস্ততা কেন প্রয়োজন? ব্যাখ্যা করো।
উত্তর: গ্রাহকদের আস্থা অর্জনের জন্য ব্যাংকিং কার্যক্রমে বিশ্বস্ততা প্রয়োজন। দক্ষ ব্যাংক ব্যবসায়ের পূর্বশর্ত হলো ব্যাংকের ওপর গ্রাহকদের আস্থা। এই আস্থা অর্জনের জন্য ব্যাংক সততা ও বিশ্বস্ততার নীতি অবলম্বন করে থাকে। এই আস্থার বলেই গ্রাহক তাদের অর্থ ও মূল্যবান সম্পদ (লকার সেবা) ব্যাংকের কাছে জমা রাখে। বিশ্বস্ততার ঘাটতি হলে ব্যাংক গ্রাহকের আস্থা হারাবে। ফলে গ্রাহক সংখ্যা ও মুনাফা উভয়ই কমে যাবে। তাই ব্যাংকিং কার্যক্রমে বিশ্বস্ততা খুবই জরুরি।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
ব্যাংকিং কার্যক্রমে বিশ্বস্ততা কেন প্রয়োজন? ব্যাখ্যা করো।
উত্তর