ব্যাংকের মালিক ও সরকারের উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে, 'সুরমা ব্যাংকের' পদক্ষেপসমূহ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে 'সুরমা ব্যাংক' ব্যাংকের মালিকের উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে মুনাফা অর্জন ও সামাজিক অবদান এবং সরকারের উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে মূলধন গঠনে কাজ করছে। ব্যাংকের মালিক, অংশীদার ও শেয়ারহোল্ডারদের সঞ্চিত অর্থের সঠিক বিনিয়োগ করা ব্যাংকের একটি উদ্দেশ্য। এই উদ্দেশ্য যথাযথ পালন করতে ব্যাংকের কাঙ্ক্ষিত হারে মুনাফা অর্জন করা প্রয়োজন। পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এবং অর্জিত মুনাফার একটি অংশ সামাজিক উন্নয়নে ব্যয় করা ব্যাংকের একটি উদ্দেশ্য। তাছাড়া সমাজের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে আমানতের মাধ্যমে সংগ্রহ করে মূলধন গঠন করাও ব্যাংকের দায়িত্ব। উদ্দীপকের সুরমা ব্যাংক লাভজনকতা যাচাইয়ের মাধ্যমে তার আমানতের একটি অংশ বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করে। যদিও এই ব্যাংকের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন। কিন্তু ব্যাংকটি শিক্ষা ক্ষেত্রে অনগ্রসরতা দূর করতে শিক্ষাবৃত্তি প্রদান করে। আবার প্রতি বছর পরিবেশ দূষণ প্রতিরোধে ভূমিকা পালন করে। তাছাড়া ব্যাংকটি দেশের জাতীয় আয় বৃদ্ধিতে ভূমিকা রাখছে। উদ্দীপকে সুরমা ব্যাংক লাভজনকতা যাচাইয়ের মাধ্যমে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করার মাধ্যমে ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুনাফা অর্জনের উদ্দেশ্যটি পূরণ করছে। অন্যদিকে শিক্ষা ক্ষেত্রে উন্নতির জন্য শিক্ষাবৃত্তি প্রদান ও পরিবেশ দূষণ প্রতিরোধের কার্যক্রমগুলো ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সামাজিক অবদানের উদ্দেশ্য পূরণ করছে। তাছাড়া সুরমা ব্যাংক-এর অগ্রগতির কারণে গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি পাচ্ছে ও গ্রাহকরা সঞ্চয়ে বেশি আকৃষ্ট হচ্ছে। এতে ব্যাংকের আমানতের পাশাপাশি দেশের জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে। ফলে ব্যাংকের সরকার ও রাষ্ট্রীয় পক্ষের মূলধন গঠনের উদ্দেশ্যও পূরণ হচ্ছে। সুতরাং, ব্যাংকের মালিক ও সরকারের উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে 'সুরমা ব্যাংকের' পদক্ষেপসমূহ যথার্থ হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
ব্যাংকের মালিক ও সরকারের উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে, 'সুরমা ব্যাং…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর