দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার মূল কারণ ব্যাখ্যা করো।
উত্তর: চাহিদার তুলনায় পণ্যের যোগান কম হলে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। বাজারে কোনো পণ্য কিনতে ইচ্ছুক ব্যক্তিদের পণ্যের প্রতি চাহিদা রয়েছে। আবার ব্যবসায় প্রতিষ্ঠান জনগণের চাহিদা পূরণে পণ্যের যোগান (সরবরাহ) দেয়। চাহিদা ও যোগান স্থিতিশীল থাকলে পণ্যের মূল্যস্তরও স্থিতিশীল থাকে। চাহিদার তুলনায় যোগান কম হলে মানুষ বেশি দামে পণ্য কিনতে ইচ্ছুক হয়। এর ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার মূল কারণ ব্যাখ্যা করো।
উত্তর