কাঠামোর ভিত্তিতে 'চিত্রা ব্যাংক লিমিটেড' কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
উত্তর: কাঠামোর ভিত্তিতে চিত্রা ব্যাংক লিমিটেড হলো একক ব্যাংক। এ ব্যাংক একটি অফিসের মাধ্যমে ব্যাংকিং কাজ পরিচালনা করে। এর কাজ একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকে। বাংলাদেশে একক ব্যাংক ব্যবস্থার প্রচলন নেই। উদ্দীপকে সেলিম মিয়া দিনাজপুরের একজন আলু ব্যবসায়ী। তিনি তার এলাকায় অবস্থিত চিত্রা ব্যাংক লিমিটেড-এ হিসাব খুলেছেন। এই ব্যাংকের একটি মাত্র শাখা। এমনকি এটি শুধু দিনাজপুর এলাকাতে ব্যাংকিং কাজ পরিচালনা করে। অন্য কোনো স্থানে এ ব্যাংকের কোনো শাখা নেই। বৈশিষ্ট্যগত দিক থেকে চিত্রা ব্যাংক লিমিটেডের সাথে একক ব্যাংকের মিল রয়েছে। তাই বলা যায়, চিত্রা ব্যাংক লিমিটেড হলো একটি একক ব্যাংক। [বিশেষ দ্রষ্টব্যঃ পুরাতন পাঠ্যবই অনুসারে (কাঠামোভিত্তিক শ্রেণিবিভাগ) সমাধানটি করা হয়েছে।]
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
কাঠামোর ভিত্তিতে 'চিত্রা ব্যাংক লিমিটেড' কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর