'পি' কোম্পানিতে বিনিয়োগকারীদের জন্য কোন ধরনের ঝুঁকি রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'পি' কোম্পানিতে বিনিয়োগকারীদের জন্য সুদ হারের ঝুঁকি রয়েছে। সুদের হারের পরিবর্তনের কারণে বিনিয়োগকৃত সম্পদের মূল্য কমার আশঙ্কাকেই সুদ হারের ঝুঁকি বলা হয়। বিনিয়োগের বিপরীতে বিনিয়োগকারীরা সুদ পায়। বাজারে সুদের হারের পরিবর্তনের সাথে সাথে তাদের বিনিয়োগের মূল্য ওঠা-নামা করে। সুদের হার বাড়লে বিনিয়োগের বাজারমূল্য কমে, আবার সুদের হার কমলে বিনিয়োগের বাজারমূল্য বাড়ে। বিনিয়োগকারী বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি কিনলে সুদের হারের ঝুঁকি মোকাবিলা করতে হয়। উদ্দীপকে 'পি' কোম্পানির আয়ের হার [গণিত] সাল থেকে [গণিত] সাল পর্যন্ত উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে। 'পি' কোম্পানি বিনিয়োগকারীদের জন্য একটি অধিক ঝুঁকিবহুল বিনিয়োগ বিবেচিত হবে। এক্ষেত্রে 'পি' কোম্পানির বিনিয়োগকারীরা সুদ হারের ঝুঁকির সম্মুখীন হয়েছেন। কারণ, [গণিত] সালে সুদের হার বেড়ে যাওয়ায় বিনিযোগের বাজারমূল্য কমে গিয়েছিল। পক্ষান্তরে, [গণিত] তে সুদের হার কমে যাওয়ায় বিনিয়োগের বাজার মূল্য বেড়েছিল। সুদের হারের কমা-বাড়ার কারণেই কোনো বছর বিনিয়োগকারীরা মুনাফা করেছে, আবার কোনো বছর ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং, 'পি' কোম্পানির বিনিয়োগকারীরা সুদ হারের ঝুঁকির কারণেই আয়ে কোনো স্থিতিশীলতা পায়নি।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা · সৃজনশীল
'পি' কোম্পানিতে বিনিয়োগকারীদের জন্য কোন ধরনের ঝুঁকি রয়েছে? ব্যাখ্যা…
উদ্দীপক

Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

