কোম্পানি দুটির মধ্যে কোনটিতে বিনিয়োগ করা জনাব আফজালের জন্য অধিক লাভজনক হবে? মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে জনাব আফজালের 'এম' কোম্পানিতে বিনিয়োগ লাভজনক ও সম্ভাবনাময়। মুনাফার প্রত্যাশায় কোনো খাতে অর্থ ব্যয় করাই হলো বিনিয়োগ। একজন অভিজ্ঞ বিনিয়োগকারী একাধিক প্রকল্প মূল্যায়নের পর বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে থাকে। সাধারণত যে প্রকল্পে সম্ভাব্য আয়ের উত্থান-পতন নেই, সে প্রকল্পে বিনিয়োগ লাভজনক হিসেবে বিবেচিত হয়। উদ্দীপকে জনাব আফজাল অবসরপ্রাপ্ত একজন চাকরিজীবী। তিনি এককালীন টাকা বিনিয়োগ করার জন্য 'পি' ও 'এম' নামে দুটি কোম্পানিকে নির্বাচন করেন। বিনিয়োগ থেকে আয়ের চিত্র উদ্দীপকে উপস্থাপন করা হয়েছে। এতে 'পি' কোম্পানির লাভের হারে [গণিত] সাল থেকে [গণিত] সাল পর্যন্ত উত্থান-পতন থাকলেও, 'এম' কোম্পানির আয়ের হার ঊর্ধ্বমুখী। 'এম' কোম্পানির লাভের হার ধারাবাহিকভাবে বাড়ছে। সাধারণত যে প্রকল্পে আয়ের উত্থান-পতন নেই, সেই প্রকল্পে ঝুঁকিও নেই। অন্যদিকে, যে প্রকল্পে আয়ের উত্থান-পতন বেশি, সে প্রকল্পের ঝুঁকিও বেশি। 'এম' কোম্পানিতে লাভের স্থিতিশীলতা রয়েছে। লাভের উত্থান আছে, তবে পতন নেই। কোনো বছর মুনাফা হয়েছে, আবার কোনো বছর ক্ষতি হয়েছে এই ধরনের অবস্থা 'এম' কোম্পানির চিত্রে দেখা যাচ্ছে না, যা 'পি' কোম্পানির চিত্রে দৃশ্যমান। তাই বলা যায়, জনাব আফজালের জন্য 'এম' কোম্পানিতে বিনিয়োগ লাভজনক হওয়ার পাশাপাশি যৌক্তিক সিদ্ধান্ত হবে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৫ : ঝুঁকি ও অনিশ্চয়তা · সৃজনশীল
কোম্পানি দুটির মধ্যে কোনটিতে বিনিয়োগ করা জনাব আফজালের জন্য অধিক লাভ…
উদ্দীপক

Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

