কার্যের ভিত্তিতে সাহারা ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সাহারা ব্যাংকটি কাজের ভিত্তিতে একটি বাণিজ্যিক ব্যাংক। এ ব্যাংক অর্থ ও অর্থের মূল্যে পরিমাপযোগ্য সেবা লেনদেন করে। এর প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। এ ব্যাংক জনগণের জমাকৃত অর্থ আমানত হিসেবে নেয়। আবার উক্ত অর্থ থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ দেয়। উদ্দীপকে জনাব রায়না কাঠ দিয়ে সুন্দর শো-পিস তৈরি করে বিক্রি করেন। এর মাধ্যমে ব্যবসায়ে সফলতাও পেয়েছেন। জনাব রায়নার ব্যবসায় সহায়তা করতে সাহারা ব্যাংক তাকে ঋণ দেয়। মূলত সাহারা ব্যাংক জনাব রায়নাকে ঋণ প্রদানের মাধ্যমে তার ব্যাংকিং ব্যবসায় পরিচালনা করে। ঋণের বিপরীতে প্রাপ্য সুদই সাহারা ব্যাংক-এর জন্য মুনাফা। এক্ষেত্রে, সাহারা ব্যাংক বাণিজ্যিক ব্যাংক হিসেবে কাজ করছে। তাই বলা যায়, সাহারা ব্যাংক-এর কাজের ধরন অনুযায়ী এটি একটি বাণিজ্যিক ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
কার্যের ভিত্তিতে সাহারা ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর