“একটি বিশেষ নীতি মেনে চললে 'সাহারা ব্যাংক' সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবে।” –মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে সাহারা ব্যাংক তারল্য নীতি মেনে চললে সৃষ্ট সমস্যা কাটিয়ে উঠতে পারবে বলে আমি মনে করি। তারল্য নীতি ব্যাংক ব্যবসায়ের অন্যতম মূলনীতি। এ নীতি অনুযায়ী ব্যাংক গ্রাহকদের জমা করা অর্থ চাওয়ামাত্র ফেরত দেয়। এ কারণে, বাণিজ্যিক ব্যাংক তার তহবিলে সবসময় নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ (তারল্য) সংরক্ষণ করে। গ্রাহকগণ চাওয়ামাত্র তাদের অর্থ ফেরত দেওয়ার উদ্দেশ্যে ব্যাংক এটি করে। উদ্দীপকে জনাব রায়না চারজন দরিদ্র ও বেকার মহিলা নিয়ে একটি ব্যবসায় শুরু করেন। জনাব রায়না সাহারা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসায়টি সফল করতে সক্ষম হন। কিন্তু ব্যাংকটি বর্তমানে সমস্যায় পড়েছে। কারণ, সাহারা ব্যাংক ঋণ প্রদান ও মুনাফা অর্জনের ক্ষেত্রে সচেতন নয়। সাহারা ব্যাংক মূলত তারল্য নীতি মেনে না চলায় বর্তমানে সমস্যায় পড়েছে। ধরে নেওয়া যাক, জনাব রায়না ব্যবসায় সফল হওয়ায় ঋণের সুদ ও ঋণ পরিশোধ করেছেন। কিন্তু সাহারা ব্যাংক অধিক মুনাফার আশায় যত্র-তত্র ঋণ দিয়েছে। ফলে ঋণগুলো সমস্যাগ্রস্ত ঋণে পরিণত হতে পারে। অথবা, অধিক পরিমাণে ঋণ দেওয়ায় ব্যাংকটি গ্রাহকদের চেকের অর্থ পরিশোধে ব্যর্থ হচ্ছে। অর্থাৎ, ব্যাংকের নগদ অর্থের ঘাটতি হচ্ছে। তাই বর্তমান সমস্যা সমাধানে সঠিক তারল্য নীতি মেনে চলতে হবে। সুতরাং, 'তারল্যের মতো একটি বিশেষ নীতি মেনে চললে 'সাহারা ব্যাংক' সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবে'—উক্তিটি যথার্থ।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
“একটি বিশেষ নীতি মেনে চললে 'সাহারা ব্যাংক' সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর