সংগঠনভিত্তিক শ্রেণিবিভাগ অনুযায়ী জনাব হাফিজদের ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব হাফিজদের ব্যাংকটি সংগঠনভিত্তিক শ্রেণিবিভাগ অনুযায়ী একটি যৌথ মূলধনী কোম্পানি ব্যাংক। দেশের প্রচলিত কোম্পানি আইন এবং ব্যাংকিং আইন দ্বারা গঠিত, নিয়ন্ত্রিত ও পরিচালিত ব্যাংকগুলোকে যৌথ মূলধনী কোম্পানি ব্যাংক বলা হয়। এ ধরনের ব্যাংকগুলোর শেয়ারহোল্ডার সরকার ও যেকোনো ব্যক্তিবর্গ হতে পারে। আমাদের দেশের সব বাণিজ্যিক ব্যাংক যেমন: ইসলামি ব্যাংক, উত্তরা ব্যাংক, পূবালী ব্যাংক ইত্যাদি ব্যাংকগুলোই যৌথ মূলধনী কোম্পানির ব্যাংক। উদ্দীপকে হাফিজ ও তার ছয় বন্ধু মিলে একটি ব্যাংক প্রতিষ্ঠা করেন। ব্যাংকটি একটি বিশেষ আইনের দ্বারা গঠিত। উক্ত বিশেষ আইন অনুযায়ী ব্যাংকটির মূলধন সংগ্রহ, নিয়ন্ত্রণ ও পরিচালিত হয়। জনাব হাফিজের ব্যাংক প্রতিষ্ঠায় ব্যাংকিং আইনের পাশাপাশি কোম্পানি আইনেরও প্রয়োগ ঘটেছে। এক্ষেত্রে, কোম্পানি আইনের আওতায় ব্যাংকটির মূলধন সংগৃহীত হয়েছে। এছাড়া ব্যাংকের পরিচালনা ও নিয়ন্ত্রণে কোম্পানি আইনকে আদর্শ ধরে অনুসরণ করা হয়। সুতরাং, সংগঠনভিত্তিক শ্রেণিবিভাগ অনুযায়ী জনাব হাফিজদের ব্যাংকটি যৌথ মূলধনী কোম্পানি ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
সংগঠনভিত্তিক শ্রেণিবিভাগ অনুযায়ী জনাব হাফিজদের ব্যাংকটি কোন ধরনের ব…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর