এল.ই.ডি. বাল্ব সাধারণ বাল্বের চেয়ে বেশিদিন টিকে কেন? ব্যাখ্যা করো।
উত্তর: এল.ই.ডি বা লাইট এমিটিং ডায়োড বাল্ব সাধারণ বাল্বের চেয়ে বেশি দিন টিকে কারণ এটি অনেক উন্নত ও টেকসই প্রযুক্তিতে তৈরি। সাধারণ বাল্বে একটি ধাতব ফিলামেন্টকে উত্তপ্ত করে আলো তৈরি করা হয়, যার ফলে প্রচুর শক্তি ব্যয় হয় এবং ফিলামেন্টটি দ্রুত ক্ষয় হয়ে বাল্বটি, নষ্ট হয়ে যায়। অপরদিকে এল.ই.ডি বাল্ব ২০ – ৮০% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারে এবং সাধারণ বাল্বের তুলনায় এটি প্রায় ৩ থেকে ২৫ গুণ বেশি সময় পর্যন্ত টিকে থাকতে সক্ষম। এই বাল্বগুলো ব্যবহারের ফলে কম তাপ উৎপন্ন হয়, যা এদের স্থায়িত্ব বৃদ্ধিতে সহায়তা করে। মূলত দীর্ঘস্থায়ী কার্যক্ষমতা এবং কম ক্ষয় হওয়ার বৈশিষ্ট্যের কারণেই এল.ই.ডি বাল্ব সাধারণ বাল্বের চেয়ে অনেক বেশি দিন টিকে।
SSC বিজ্ঞান অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১১ : প্রাত্যহিক জীবনে তড়িৎ · সৃজনশীল
এল.ই.ডি. বাল্ব সাধারণ বাল্বের চেয়ে বেশিদিন টিকে কেন? ব্যাখ্যা করো।
উত্তর
