বৈশ্বিক উষ্ণতার কারণে নদ-নদীর উপর কী ধরনের প্রভাব পড়ে? ব্যাখ্যা করো।
উত্তর: বৈশ্বিক উষ্ণতার কারণে বায়ুমণ্ডলীয় তাপমাত্রা বাড়লে পৃথিবীতে সঞ্চিত বরফ গলতে শুরু করবে এবং সমুদ্রে পানির উচ্চতা বেড়ে যাবে। এর প্রভাব বাংলাদেশে অনেক বেশি তীব্র হবে, যার কারণে বঙ্গপোসাগরের পানির উচ্চতা বেড়ে দেশের প্রায় এক-তৃতীয়াংশ পানির নিচে চলে যাবে। সাগরের লবণাক্ত পানি মূল ভূখণ্ডে ঢোকার কারণে নদ-নদী, খালবিল আর ভূগর্ভের পানি লবণাক্ত হয়ে যাবে। এছাড়াও বাংলাদেশ নদীমাতৃক দেশ বিধায় বৈশ্বিক উষ্ণতার প্রভাবে বৃষ্টিপাতের ধরণ পাল্টে গিয়ে নদ-নদীর গতিপথও পাল্টে যেতে পারে।
SSC বিজ্ঞান অধ্যায়-২ : জীবনের জন্য পানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-২ : জীবনের জন্য পানি · সৃজনশীল
বৈশ্বিক উষ্ণতার কারণে নদ-নদীর উপর কী ধরনের প্রভাব পড়ে? ব্যাখ্যা করো।
উত্তর