জাতি শুধু বাইরের ঐশ্বর্য-সম্ভার, দালান-কোঠার সংখ্যাবৃদ্ধি কিংবা সামরিক শক্তির অপরাজেয়তায় বড় হয় না, বড় হয় অন্তরের শক্তিতে, নৈতিক চেতনায় আর জীবনপণ করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতায়। জীবনের মূল্যবোধ ছাড়া জাতীয় সত্তার ভিত কখনো শক্ত আর দৃঢ়মূল হতে পারে না। মূল্যবোধ জীবনাশ্রয়ী হয়ে জাতির সর্বাঙ্গে ছড়িয়ে পড়লে তবে জাতি অর্জন করে মহত্ত্ব আর মহৎ কর্মের যোগ্যতা। সবরকম মূল্যবোধের বৃহত্তর বাহন ভাষা তথা মাতৃভাষা, আর তা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব লেখক আর সাহিত্যিকদের।
উত্তর: সারাংশ: বাইরের সমৃদ্ধিতে জাতি বড়ো হয় না, বড়ো হয় অন্তরের শক্তি ও ঐশ্বর্যে। জীবনাশ্রয়ী মূল্যবোধ অর্জনের ফলে জাতীয় সত্তার ভিত মজবুত হয়। লেখক আর সাহিত্যিকদের এই মূল্যবোধের কথা মাতৃভাষার মাধ্যমে প্রচার করতে হবে।
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৫ : সারাংশ ও সারমর্ম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৫ : সারাংশ ও সারমর্ম · সৃজনশীল

উত্তর