(ক) সারাংশ লেখো: অভ্যাস ভয়ানক জিনিস। একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন। মানুষ হওয়ার সাধনাতেও তোমাকে সহিষ্ণু হতে হবে। সত্যবাদী হতে চাও? তাহলে ঠিক কর, সপ্তাহে অন্তত এক দিন তুমি মিথ্যা বলবে না। ছ'মাস ধরে এমনি করে নিজে সত্য কথা বলার অভ্যাস করো। সপ্তাহে তুমি দু'দিন মিথ্যা কথা বলবে না। এক বছর পর দেখবে সত্য কথা বলা তোমার কাছে অনেক সহজ হয়ে পড়ছে। সাধনা করতে করতে এমন একদিন আসবে, যখন ইচ্ছে করেও মিথ্যা বলতে পারবে না। নিজেকে মানুষ করবার চেষ্টায় পাপ ও প্রবৃত্তির সঙ্গে সংগ্রামে তুমি হঠাৎ জয়ী হতে কখনো ইচ্ছা করো না। তাহলে সব পণ্ড হবে।
উত্তর: সারাংশ: অভ্যাসের মাধ্যমেই মানুষের স্বভাব গড়ে ওঠে। মিথ্যা বলা একটি ভয়ানক বদভ্যাস। সত্যবাদী হতে হলে ধীরে ধীরে মিথ্যা বলার অভ্যাস দূর করতে হবে। নিয়মিত অনুশীলন ছাড়া সদভ্যাস অর্জন করা অসম্ভব। হঠাৎ করে অভ্যাস পরিবর্তন করা যায় না। নিজেকে মানুষ করতে হলে পাপ ও প্রবৃত্তির বিরুদ্ধে ধৈর্য ধরে সংগ্রাম করতে হবে।
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৫ : সারাংশ ও সারমর্ম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৫ : সারাংশ ও সারমর্ম · সৃজনশীল

উত্তর