মানুষের মূল্য কোথায়? চরিত্রে, মনুষ্যত্বে, জ্ঞানে ও কর্মে। বস্তুত চরিত্রবলেই মানুষের জীবনের যা কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে। চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, মানুষ যদি মানুষকে শ্রদ্ধা করে, সে শুধু চরিত্রের জন্য, অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে এতো নত করার দরকার নেই। জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, তাঁদের গৌরবের মূলে এই চরিত্রশক্তি। তুমি চরিত্রবান লোক, এ কথার অর্থ এই নয় যে, তুমি লম্পট নও। তুমি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করো, তুমি পরদুঃখকাতর, ন্যায়বান এবং মানুষের ন্যায় স্বাধীনতাপ্রিয়-
উত্তর: সারাংশ: চরিত্র মানবজীবনের পরম সম্পদ। জগতের সকল মহাপুরুষের গৌরবের মূলে রয়েছে চরিত্রের শক্তি। চরিত্রবান বলতে সত্যবাদী, বিনয়ী, ন্যায়নিষ্ঠ, জ্ঞানবান, পরদুঃখকাতর, স্বাধীনতাপ্রিয় প্রভৃতি গুণে গুণান্বিত ব্যক্তিকেই বোঝায়।
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৫ : সারাংশ ও সারমর্ম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৫ : সারাংশ ও সারমর্ম · সৃজনশীল

উত্তর