৪. কীসে হয় মর্যাদা? দামি কাপড়, গাড়ি, ঘোড়া, না ঠাকুরদাদার কালের উপাধিতে? না- মর্যাদা এইসব জিনিসে নাই। আমি দেখতে চাই তোমার ভেতর, বাহির, অন্তর। আমি দেখতে চাই, তুমি চরিত্রবান কিনা, তুমি কঠিন সত্যের উপাসক কিনা? তোমার মাথা দিয়ে কুসুমের গন্ধ বেরোয়, তোমায় দেখলে দাস-দাসী দৌড়ে আসে, প্রজারা তোমায় দেখে সন্ত্রস্ত হয়, তুমি মানুষের ঘাড়ে চড়ে হাওয়া খাও, মানুষকে দিয়ে জুতা খোলাও, তুমি দিনের আলোতে মানুষের টাকা আত্মসাৎ করো। বাপ-মা-শ্বশুর-শাশুড়ি তোমায় আদর করেন। আমি তোমায় অবজ্ঞায় বলব- যাও।
উত্তর: সারাংশ: ধন-সম্পদ আর প্রতাপ-প্রতিপত্তির প্রভাবে সমাজে মানুষের মর্যাদা বাড়ে না। সত্যের উপাসক ও সচ্চরিত্রবান মানুষই মর্যাদাশীল।
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৫ : সারাংশ ও সারমর্ম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৫ : সারাংশ ও সারমর্ম · সৃজনশীল

উত্তর