সিন্ধু নদের গিরিখাত কীভাবে সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: ঊর্ধ্বগতি অবস্থায় নদীর প্রবল স্রোেত খাড়া পর্বতগাত্র বেয়ে নিচের দিকে প্রবাহিত হয়। এতে ভূপৃষ্ঠ ক্ষয় হয় এবং ভূত্বক থেকে শিলাখণ্ড ভেঙে পড়ে। শিলাগুলো পরস্পরের সঙ্গে এবং নদীখাতের সঙ্গে সংঘর্ষে মসৃণ হয়ে অনেক দূর চলে যায়। এসব পাথরের সংঘর্ষে নদীর খাত গভীর ও সংকীর্ণ হতে থাকে। নদীর দুপাশের ভূমিক্ষয় কম হলে বা না হলে এসব খাত খুব গভীর ও সংকীর্ণ হয়ে গিরিখাত সৃষ্টি করে। তাই সিন্ধু নদের গিরিখাতটি গভীর হয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল
সিন্ধু নদের গিরিখাত কীভাবে সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর