শিলা ও খনিজ একজাতীয় পদার্থ নয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: খনিজ এক বা একাধিক মৌলিক পদাথের সমন্বয়ে গঠিত আর শিলা এক বা একাধিক খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত। খনিজ সমসত্ত্ব অজৈব পদার্থ, শিলা অসমসত্ত্ব পদার্থ। খনিজ কঠিন ও স্ফটিকাকার হয়, কিছু কিছু শিলা কঠিন হলেও স্ফটিকাকার হয় না। খনিজের নির্দিষ্ট রাসায়নিক সংকেত আছে, শিলার কোনো রাসায়নিক সংকেত নেই। খনিজের ধর্ম এর গঠনকারী মৌলের দ্বারা নিয়ন্ত্রিত হয়। অপরদিকে শিলার ধর্ম এর গঠনকারী খনিজ দ্বারা নিয়ন্ত্রিত। সুতরাং শিলা ও খনিজ-এর গঠন, উপাদান এবং ভৌত রাসায়নিক বৈশিষ্ট্যে মৌলিক পার্থক্য, রয়েছে বিধায় শিলা ও খনিজ একইজাতীয় পদার্থ নয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৪ : পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন · সৃজনশীল
শিলা ও খনিজ একজাতীয় পদার্থ নয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর