শেয়ারFacebookWhatsApp

“উক্ত শাসনব্যবস্থার পর ভূমি ব্যবস্থাপনায় ব্রিটিশরা স্থায়ী পদ্ধতি গ্রহণ করেন”- বিশ্লেষণ কর।

উত্তর: "উক্ত শাসনব্যবস্থার পর ভূমি ব্যবস্থাপনায় ব্রিটিশরা স্থায়ী পদ্ধতি গ্রহণ করেন”- মন্তব্যটি যথার্থ ও যুক্তিযুক্ত। কেননা দ্বৈতশাসনের ব্যর্থতার পর তারা ভূমি ব্যবস্থাপনায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে। ব্রিটিশ সরকার মনে করত যে, ভূমি ব্যবস্থা স্থায়িত্ব হলে জমিদারগণ ভূমিতে পুঁজি বিনিয়োগ করবে এবং উন্নয়নে তৎপর হবে। ফলে কৃষিতে যেমন উৎপাদন বৃদ্ধি পাবে তেমনি দেশের অর্থনীতিও সমৃদ্ধিশালী হবে। এতে জমিদারগণ সুবিধা ভোগ করবে। বিনিময়ে তারা সরকারের প্রতি অনুগত থাকবে। অনুগত জমিদারগণ হবে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের রাজনৈতিক ভিত্তি। আমরা জানি, চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারদের অবস্থার উন্নতি হলেও প্রজাদের অবস্থার কোনো উন্নতি হয়নি। জমিদাররা তাদের ইচ্ছামতো খাজনা বাড়াত। জমিদারদের নায়েব-গোমস্তা এবং পাইক-পেয়াদারা প্রজাদের ওপর নানা প্রকার অত্যাচার উৎপীড়ন করত। জমিতে প্রজাদের কোনো অধিকার না থাকায় প্রজারা কৃষি উন্নয়নের জন্য বিশেষ চেষ্টা করেনি। এ ব্যবস্থায় অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি জমিদারদের হাতে বন্দি হয়। ফলে এ ভূখণ্ডের অর্থনৈতিক অবস্থা ক্রমশ অবনতির দিকে ধাবিত হয়। সুতরাং চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারদের' সাথে না হয়ে কৃষকদের সাথে হলে কৃষকদের অর্থনৈতিক মুক্তি হতো এবং এদেশের অর্থনীতিতে শৃঙ্খলা ফিরে আসত। প্রতিষ্ঠিত হতো একটি অর্থনৈতিক সমৃদ্ধিশালী দেশ।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব · সৃজনশীল

“উক্ত শাসনব্যবস্থার পর ভূমি ব্যবস্থাপনায় ব্রিটিশরা স্থায়ী পদ্ধতি গ্…

উদ্দীপক

আরমানের মৃত্যুর পর তার দুই ছেলের মধ্যে সম্পদের বণ্টন নিয়ে দ্বন্দ্ব বাঁধে। বণ্টননামা অনুসারে যৌথভাবে সংসার চালানোর কথা থাকলেও বাবার রেখে যাওয়া দোকান দেখার দায়িত্ব নেন বড় ছেলে লোকমান ও সংসার খরচের দায়িত্ব পান ছোট ছেলে খলিল। খলিলের তেমন আয় না থাকায় সংসার চালাতে খলিল ব্যর্থ হন। অপরপক্ষে, মূল আয়ের অর্থ লোকমান নিলেও তার তেমন খরচ ছিল না। উদ্ভূত জটিল পরিস্থিতির সমাধানকল্পে সংসার চালানোসহ সকল দায়িত্ব বড় ভাই লোকমান স্থায়িভাবে গ্রহণ করেন।

Sylhet · 2024

উত্তর

১১৭৬ বঙ্গাব্দ অর্থাৎ ১৭৭০ সালে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ ও মহামারি দেখা দেয়। এ দুর্ভিক্ষ 'ছিয়াত্তরের মন্বন্তর' নামে পরিচিত।

উত্তর

বাংলা তথা উপসমহাদেশের জন্য পলাশীর যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। এ যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর উপমহাদেশে সামগ্রিকভাবে ব্যাপক একটি পরিবর্তন আসে। ফরাসিরা এদেশে ব্যবসায় বাণিজ্যের উদ্দেশ্যে আসে। কিন্তু তারা ইংরেজদের সাথে প্রতিযোগিতায় টিকতে পারেনি। তাই তারা পলাশীর যুদ্ধে নবাবকে সহায়তা করে। এ যুদ্ধে নবাবের পরাজয়ের ফলে ফরাসিরা উপমহাদেশ ত্যাগ করতে বাধ্য হয়।

উত্তর

উদ্দীপকের সম্পদ বণ্টন প্রক্রিয়ার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বৈত শাসনব্যবস্থার মিল পাওয়া যায়। উদ্দীপকে উল্লিখিত আরমানের মৃত্যুর পর দুই পুত্রের মধ্যে সম্পত্তি' ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব দেখা যায়। সংসার পরিচালনা নিয়ে দুই ভাই লোকমান ও খলিলের মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, তা দ্বৈত শাসনব্যবস্থাকে নির্দেশ করে। ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধে জয়লাভের পর রবার্ট ক্লাইভ বাংলার দেওয়ানি লাভ করেন। এর ফলে বরার্ট ক্লাইভ দেওয়ানি সনদের নামে বাংলার সম্পদ লুণ্ঠনের একচেটিয়া অধিকার লাভ করেন। দিল্লি কর্তৃক বিদেশি বণিক কোম্পানিকে এ অভাবিত ক্ষমতা 'প্রদানের ফলে সৃষ্টি হয় দ্বৈতশাসনের। এতে করে কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা আর নবাব পরিণত হন ক্ষমতাহীন শাসকে। অথচ নবাবের দায়-দায়িত্ব থেকে যায় ষোল আনা। ফলে বাংলায় এক অভূতপূর্ব প্রশাসনিক জটিলতার সৃষ্টি হয়। এ কারণে ১৭৭০ সালে (১১৭৬ বঙ্গাব্দ) দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ। যা ইতিহাসে ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত। কিন্তু ১৭৬৫-৭০ সালে বার্ষিক রাজস্ব আদায়ের পরিমাণ যা ছিল দুর্ভিক্ষের বছরের রাজস্ব আদায়ের প্রায় কাছাকাছি। ফলে বাংলার মানুষ হতদরিদ্র ও অসহায় হয়ে পড়ে। দ্বৈত শাসনব্যবস্থায় নবাবের হাতে পর্যাপ্ত অর্থ না থাকায় প্রশাসন পরিচালনায় তিনি সম্পূর্ণ ব্যর্থ হন। কিন্তু এর দায়ভার পড়ে। নবাবের ওপর। পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত বিষয়টির সাথে দ্বৈতশাসনের সাদৃশ্য রয়েছে।

উত্তর

"উক্ত শাসনব্যবস্থার পর ভূমি ব্যবস্থাপনায় ব্রিটিশরা স্থায়ী পদ্ধতি গ্রহণ করেন”- মন্তব্যটি যথার্থ ও যুক্তিযুক্ত। কেননা দ্বৈতশাসনের ব্যর্থতার পর তারা ভূমি ব্যবস্থাপনায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে। ব্রিটিশ সরকার মনে করত যে, ভূমি ব্যবস্থা স্থায়িত্ব হলে জমিদারগণ ভূমিতে পুঁজি বিনিয়োগ করবে এবং উন্নয়নে তৎপর হবে। ফলে কৃষিতে যেমন উৎপাদন বৃদ্ধি পাবে তেমনি দেশের অর্থনীতিও সমৃদ্ধিশালী হবে। এতে জমিদারগণ সুবিধা ভোগ করবে। বিনিময়ে তারা সরকারের প্রতি অনুগত থাকবে। অনুগত জমিদারগণ হবে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের রাজনৈতিক ভিত্তি। আমরা জানি, চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারদের অবস্থার উন্নতি হলেও প্রজাদের অবস্থার কোনো উন্নতি হয়নি। জমিদাররা তাদের ইচ্ছামতো খাজনা বাড়াত। জমিদারদের নায়েব-গোমস্তা এবং পাইক-পেয়াদারা প্রজাদের ওপর নানা প্রকার অত্যাচার উৎপীড়ন করত। জমিতে প্রজাদের কোনো অধিকার না থাকায় প্রজারা কৃষি উন্নয়নের জন্য বিশেষ চেষ্টা করেনি। এ ব্যবস্থায় অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি জমিদারদের হাতে বন্দি হয়। ফলে এ ভূখণ্ডের অর্থনৈতিক অবস্থা ক্রমশ অবনতির দিকে ধাবিত হয়। সুতরাং চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারদের' সাথে না হয়ে কৃষকদের সাথে হলে কৃষকদের অর্থনৈতিক মুক্তি হতো এবং এদেশের অর্থনীতিতে শৃঙ্খলা ফিরে আসত। প্রতিষ্ঠিত হতো একটি অর্থনৈতিক সমৃদ্ধিশালী দেশ।
SSCবাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতাঅধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.দিনেমার ব্যবসা ও কুঠির বর্ণনা দাও।

দিনেমার ব্যবসা ও কুঠির বর্ণনা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অন্ধকূপ হত্যা বলতে কী বোঝায়?

অন্ধকূপ হত্যা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নবাব সিরাজউদ্দৌলা নামে এক ঐতিহাসিক অমর চলচ্চিত্র আছে সেখানে ইংরেজদের সাথে বাংলার শেষ নবাবের ভূমিকা, তখনকার 'বাংলার অবস্থা, বিশ্বাসঘাতকতার বিভিন্ন চরিত্র আছে। আরও আছে বাংলার স্বাধীনতার অস্তগামী সূর্যের বিয়োগান্ত বিবরণ।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026

ক
কে প্রজারঞ্জক হিসেবে খ্যাতি লাভ করেন?
খ
'বারো ভূঁইয়া বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের উল্লিখিত চলচ্চিত্রের ঐতিহাসিক প্রেক্ষাপট কী ছিল? ব্যাখ্যা করো।
ঘ
উক্ত ঐতিহাসিক ঘটনার প্রভাব তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নবাব সিরাজউদ্দৌলা নামে এক ঐতিহাসিক অমর চলচ্চিত্র আছে সেখানে ইংরেজদের সাথে বাংলার শেষ নবাবের ভূমিকা, তখনকার 'বাংলার অবস্থা, বিশ্বাসঘাতকতার বিভিন্ন চরিত্র আছে। আরও আছে বাংলার স্বাধীনতার অস্তগামী সূর্যের বিয়োগান্ত বিবরণ।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026

ক
কে প্রজারঞ্জক হিসেবে খ্যাতি লাভ করেন?
খ
'বারো ভূঁইয়া বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের উল্লিখিত চলচ্চিত্রের ঐতিহাসিক প্রেক্ষাপট কী ছিল? ব্যাখ্যা করো।
ঘ
উক্ত ঐতিহাসিক ঘটনার প্রভাব তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'বারো ভূঁইয়া বলতে কী বোঝায়?

'বারো ভূঁইয়া বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কে প্রজারঞ্জক হিসেবে খ্যাতি লাভ করেন?

কে প্রজারঞ্জক হিসেবে খ্যাতি লাভ করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.চিরস্থায়ী বন্দোবস্তের ২টি বৈশিষ্ট্য লেখো।

চিরস্থায়ী বন্দোবস্তের ২টি বৈশিষ্ট্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.দ্বৈতশাসন বলতে কী বোঝায়?

দ্বৈতশাসন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.পলাশী যুদ্ধের দুইটি ফলাফল লেখো।

পলাশী যুদ্ধের দুইটি ফলাফল লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.দস্তক প্রথা কী? সংক্ষেপে লেখ।

দস্তক প্রথা কী? সংক্ষেপে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.দ্বৈতশাসন কী? ব্যাখ্যা কর।

দ্বৈতশাসন কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.চিরস্থায়ী বন্দোবস্ত কী?

চিরস্থায়ী বন্দোবস্ত কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।