শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের উল্লিখিত চলচ্চিত্রের ঐতিহাসিক প্রেক্ষাপট কী ছিল? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের উল্লিখিত চলচ্চিত্রের ঐতিহাসিক প্রেক্ষাপট হলো ষড়যন্ত্র ও অর্থলিপ্সা এবং ইংরেজদের ক্ষমতালিপ্সা। উদ্দীপকে দেখা যায়, 'নবাব সিরাজউদ্দৌলা' নামে এক ঐতিহাসিক অমর চলচ্চিত্র আছে সেখানে ইংরেজদের সাথে বাংলার শেষ নবাবের' ভূমিকা, তখনকার বাংলার অবস্থা, বিশ্বাসঘাতকরা বিভিন্ন চরিত্র আছে। এখানে নবাব সিরাজের সময়ে সংঘটিত পলাশীর যুদ্ধের পটভূমি উল্লেখ করা হয়েছে। ১৭৫৬ সালে আলীবর্দী খানের মৃত্যু হলে তার দৌহিত্র সিরাজউদ্দৌলা মাত্র ২২ বছর বয়সে নবাবের ক্ষমতা গ্রহণ করেন। সিংহাসনে বসার পর থেকে তাকে নানামুখী ষড়যন্ত্র ও সমস্যার মোকাবিলা করতে হয়। তার প্রথম সমস্যা ছিল পরিবারের ঘনিষ্ঠজনদের ষড়যন্ত্র। বড় খালা ঘসেটি বেগম তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। এ ষড়যন্ত্রে যোগ দেন রাজা রাজবল্লভ। পূর্ণিয়ার শাসনকর্তা সিরাজের খালাতো ভাই শওকত জঙ্গ। এর সঙ্গে জড়িত হয় দেশি-বিদেশি বণিক শ্রেণি, নবাবের দরবারের প্রভাবশালী রাজন্যবর্গ, অভিজাত শ্রেণি ও নবাবের সেনাপতি মীর জাফরসহ আরো অনেকে। এসব ষড়যন্ত্রকারীরা পলাশি যুদ্ধের পটভূমি তৈরি করতে থাকে। এরই ফলশ্রুতিতে ১৭৫৭'সালে ২৩ জুন পলাশির যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে নবাব পরাজয়বরণ করেন এবং বাংলার শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়। অতএব উদ্দীপকে উল্লিখিত চলচ্চিত্রের ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল ষড়যন্ত্র আর অবিশ্বাসে ভরা।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব · সৃজনশীল

উদ্দীপকের উল্লিখিত চলচ্চিত্রের ঐতিহাসিক প্রেক্ষাপট কী ছিল? ব্যাখ্যা…

উদ্দীপক

নবাব সিরাজউদ্দৌলা নামে এক ঐতিহাসিক অমর চলচ্চিত্র আছে সেখানে ইংরেজদের সাথে বাংলার শেষ নবাবের ভূমিকা, তখনকার 'বাংলার অবস্থা, বিশ্বাসঘাতকতার বিভিন্ন চরিত্র আছে। আরও আছে বাংলার স্বাধীনতার অস্তগামী সূর্যের বিয়োগান্ত বিবরণ।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026

উত্তর

গিয়াসউদ্দিন আযম শাহ প্রজারঞ্জক হিসেবে খ্যাতি লাভ করেন।

উত্তর

১৫৭৬ খ্রিস্টাব্দে সম্রাট আকবর বাংলা বিজয় সম্পন্ন করলেও বাংলার বড় বড় জমিদার মুঘলদের অধীনতা মেনে নেননি। জমিদারগণ তাদের নিজ নিজ জমিদারিতে স্বাধীন ছিলেন এবং তারা স্বাধীনতা রক্ষার জন্য তারা একজোট হয়ে মুঘল সেনাপতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন। বাংলার ইতিহাসে এ জমিদারগণকে বারো ভূঁইয়া বলা হয়।

উত্তর

উদ্দীপকের উল্লিখিত চলচ্চিত্রের ঐতিহাসিক প্রেক্ষাপট হলো ষড়যন্ত্র ও অর্থলিপ্সা এবং ইংরেজদের ক্ষমতালিপ্সা। উদ্দীপকে দেখা যায়, 'নবাব সিরাজউদ্দৌলা' নামে এক ঐতিহাসিক অমর চলচ্চিত্র আছে সেখানে ইংরেজদের সাথে বাংলার শেষ নবাবের' ভূমিকা, তখনকার বাংলার অবস্থা, বিশ্বাসঘাতকরা বিভিন্ন চরিত্র আছে। এখানে নবাব সিরাজের সময়ে সংঘটিত পলাশীর যুদ্ধের পটভূমি উল্লেখ করা হয়েছে। ১৭৫৬ সালে আলীবর্দী খানের মৃত্যু হলে তার দৌহিত্র সিরাজউদ্দৌলা মাত্র ২২ বছর বয়সে নবাবের ক্ষমতা গ্রহণ করেন। সিংহাসনে বসার পর থেকে তাকে নানামুখী ষড়যন্ত্র ও সমস্যার মোকাবিলা করতে হয়। তার প্রথম সমস্যা ছিল পরিবারের ঘনিষ্ঠজনদের ষড়যন্ত্র। বড় খালা ঘসেটি বেগম তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। এ ষড়যন্ত্রে যোগ দেন রাজা রাজবল্লভ। পূর্ণিয়ার শাসনকর্তা সিরাজের খালাতো ভাই শওকত জঙ্গ। এর সঙ্গে জড়িত হয় দেশি-বিদেশি বণিক শ্রেণি, নবাবের দরবারের প্রভাবশালী রাজন্যবর্গ, অভিজাত শ্রেণি ও নবাবের সেনাপতি মীর জাফরসহ আরো অনেকে। এসব ষড়যন্ত্রকারীরা পলাশি যুদ্ধের পটভূমি তৈরি করতে থাকে। এরই ফলশ্রুতিতে ১৭৫৭'সালে ২৩ জুন পলাশির যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে নবাব পরাজয়বরণ করেন এবং বাংলার শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়। অতএব উদ্দীপকে উল্লিখিত চলচ্চিত্রের ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল ষড়যন্ত্র আর অবিশ্বাসে ভরা।

উত্তর

উক্ত ঐতিহাসিক ঘটনার তথা নবাব সিরাজউদ্দৌলার পলাশীর যুদ্ধের মাধ্যমে প্রতনের পর বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। এটির প্রভাবে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়। পলাশীর যুদ্ধে পরাজয়ের ফলে বাংলায় কেবল সিরাজের মৃত্যু ও মুসলিম শাসনের অবসানই ঘটেনি, তা ঔপনিবেশিক শাসনের পথ সুগম করে। এ যুদ্ধের ফলে ইংরেজরা মীর জাফরকে বাংলার সিংহাসনে বসালেও তিনি ছিলেন নামেমাত্র নবাব, প্রকৃত ক্ষমতা ছিল বরার্ট 'ক্লাইভের হাতে। এ যুদ্ধে নবাবের পরাজয়ের ফলে ইংরেজ বণিকেরা বাংলায় একচেটিয়া ব্যবসায় বাণিজ্যের অধিকার লাভ করে। তারা বিনা শুল্কে ব্যবসায় করার ফলে দেশীয় ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, একই সাথে ফরাসি বণিকরাও এদেশ থেকে বিদায় নেয়। যুদ্ধের পর ইংরেজ শক্তির স্বার্থে এদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক পরিবর্তন হতে থাকে। বাংলার স্থানীয় শিল্প ও বাণিজ্য ধ্বংসের মুখে পড়ে। এ যুদ্ধের সুদূরপ্রসারী পরিণতি ছিল উপমহাদেশে কোম্পানির শাসন প্রতিষ্ঠা। আর এভাবেই নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ে বাংলা তথা ভারতের স্বাধীনতা ভূলুষ্ঠিত হয়। পরিশেষে বলা যায়, ১৭৫৭ সালে পলাশীর আম্রকাননে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। আর এর পরিণতিতে দীর্ঘ দুইশত বছর বাংলাকে ব্রিটিশদের ঔপনিবেশিক শাসন ও শোষণের শিকার হতে হয়।
SSCবাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতাঅধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.দিনেমার ব্যবসা ও কুঠির বর্ণনা দাও।

দিনেমার ব্যবসা ও কুঠির বর্ণনা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অন্ধকূপ হত্যা বলতে কী বোঝায়?

অন্ধকূপ হত্যা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নবাব সিরাজউদ্দৌলা নামে এক ঐতিহাসিক অমর চলচ্চিত্র আছে সেখানে ইংরেজদের সাথে বাংলার শেষ নবাবের ভূমিকা, তখনকার 'বাংলার অবস্থা, বিশ্বাসঘাতকতার বিভিন্ন চরিত্র আছে। আরও আছে বাংলার স্বাধীনতার অস্তগামী সূর্যের বিয়োগান্ত বিবরণ।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026

ক
কে প্রজারঞ্জক হিসেবে খ্যাতি লাভ করেন?
খ
'বারো ভূঁইয়া বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের উল্লিখিত চলচ্চিত্রের ঐতিহাসিক প্রেক্ষাপট কী ছিল? ব্যাখ্যা করো।
ঘ
উক্ত ঐতিহাসিক ঘটনার প্রভাব তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'বারো ভূঁইয়া বলতে কী বোঝায়?

'বারো ভূঁইয়া বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কে প্রজারঞ্জক হিসেবে খ্যাতি লাভ করেন?

কে প্রজারঞ্জক হিসেবে খ্যাতি লাভ করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.চিরস্থায়ী বন্দোবস্তের ২টি বৈশিষ্ট্য লেখো।

চিরস্থায়ী বন্দোবস্তের ২টি বৈশিষ্ট্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.দ্বৈতশাসন বলতে কী বোঝায়?

দ্বৈতশাসন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পলাশী যুদ্ধের দুইটি ফলাফল লেখো।

পলাশী যুদ্ধের দুইটি ফলাফল লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.দস্তক প্রথা কী? সংক্ষেপে লেখ।

দস্তক প্রথা কী? সংক্ষেপে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.দ্বৈতশাসন কী? ব্যাখ্যা কর।

দ্বৈতশাসন কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চিরস্থায়ী বন্দোবস্ত কী?

চিরস্থায়ী বন্দোবস্ত কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আলীনগর সন্ধি' কেন করা হয়েছিল?

'আলীনগর সন্ধি' কেন করা হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।