মাহির কোন মুসলিম শাসকের চারিত্রিক বৈশিষ্ট্যে অনুপ্রাণিত হয়ে সফল হয়? ব্যাখ্যা কর।
উত্তর: মাহির মুসলিম শাসক বখতিয়ার খলজির চারিত্রিক বৈশিষ্ট্যে অনুপ্রাণিত হয়ে সফল হন। উদ্দীপকের স্বল্প উচ্চতার অধিকারী মাহির স্বীয় কর্মশক্তিতে বিশ্বাসী। সে উচ্চতর ডিগ্রি অর্জনের পর কর্মসংস্থানের চেষ্টা করেন। অজানা কোনো কারণে কর্তৃপক্ষের নজরে আসতে ব্যর্থ হন। কিন্তু সে হাল ছাড়েনি। অবশেষে তার বুদ্ধি ও মেধারগুণে সে বর্তমানে উচ্চ পদে আসীন। অনুরূপভাবে বখতিয়ার খলজি স্বীয় কর্মশক্তিতে বিশ্বাসী ছিলেন। ১১৯৫ সালে তিনি নিজ জন্মভূমির মায়া ত্যাগ করে জীবিকার অন্বেষণে গজনিতে আসেন। সেখানে তিনি শিহাবউদ্দিন ঘোরির সৈন্য বিভাগে চাকরি প্রার্থী হয়ে ব্যর্থ হন। খাটো, লম্বা হাত ও কুৎসিত চেহারার জন্য বখতিয়ার সেনাধ্যক্ষের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হন। বারবার চাকরি পেতে ব্যর্থ হয়ে তিনি বদাউনের শাসনকর্তা মালিক হিজবরউদ্দিনের নিকট মাসিক বেতনে সৈন্য বিভাগে নিযুক্ত হন। উচ্চাভিলাষী বখতিয়ার এ ধরনের সামান্য বেতনভোগী পদে সন্তুষ্ট থাকতে পারেননি। অল্পকাল পর তিনি বদাউন ত্যাগ করে অযোধ্যা যান। সেখানে তিনি নিজ যোগ্যতা গুণে ভগবত ও ভিউলি নামক দুটি পরগনার জায়গির লাভ করেন। বখতিয়ার অল্প সংখ্যক সৈন্য সংগ্রহ করে পার্শ্ববর্তী ক্ষুদ্র ক্ষুদ্র হিন্দু রাজ্য আক্রমণ ও লুণ্ঠন শুরু করেন। অবশেষে মাত্র ১৭/১৮ জন সৈন্য নিয়ে নদীয়া জয় করেন, যদিও তার পিছনে আরও সৈন্য ছিল বলে ঐতিহাসিকরা ধারণা করেন। উপরিউক্ত আলোচনা থেকে এটি প্রতীয়মান হয় যে, উদ্দীপকের মাহির সাহেব মধ্যযুগের বাংলার শাসক বখতিয়ার খলজির চরিত্র দ্বারা অনুপ্রাণিত হয়েছে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৬ : মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস (১২০৪-১৭৫৭ খ্রিস্টাব্দ) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৬ : মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস (১২০৪-১৭৫৭ খ্রিস্টাব্দ) · সৃজনশীল
মাহির কোন মুসলিম শাসকের চারিত্রিক বৈশিষ্ট্যে অনুপ্রাণিত হয়ে সফল হয়?…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
