বস্তুত ঢাকা ছিল তাঁর নগরী বাক্যটি বিশ্লেষণ করো।
উত্তর: বস্তুত ঢাকা ছিল তাঁর নগরী- বাক্যটি যথার্থ। কেননা উদ্দীপকে সুবাদার শায়েস্তা খানকে বোঝানো হয়েছে। ঢাকাকে শায়েস্তা খানের নগরী বলা হয়। বাংলার সুবাদার শায়েস্তা খানের সময়ে সাম্রাজ্যের সর্বত্র অসংখ্য সরাইখানা, রাস্তাঘাট ও সেতু নির্মিত হয়েছিল। দেশের অর্থনীতি ও কৃষি ক্ষেত্রে তিনি অভাবিত সমৃদ্ধি আনয়ন করেছিলেন। জনকল্যাণকর শাসনকাজের জন্য শুধু বাংলায় নয়, সমগ্র ভারতবর্ষেও তিনি খ্যাতি অর্জন করেছিলেন। শায়েস্তা খানের শাসনকাল বাংলার স্থাপত্য শিল্পের জন্য সবিশেষ উল্লেখযোগ্য। বিচিত্র সৌধমালা, মনোরম সাজে সজ্জিত। তৎকালীন ঢাকা নগরীর স্থাপত্য শিল্পের প্রতি তার গভীর অনুরাগের সাক্ষ্য বহন করে। শায়েস্তা খানের শাসনামলে নির্মাণ করা স্থাপত্য কাজের মধ্যে ছোট কাটরা, লালবাগ কেল্লা, বিবি পরীর সমাধি সৌধ, হোসেনী দালান, সফি খানের মসজিদ, বুড়িগঙ্গায় মসজিদ, চক মসজিদ প্রভৃতি উল্লেখযোগ্য। মোটকথা অন্য কোনো সুবাদার ও শাসনকর্তা ঢাকায় শায়েস্তা খানের ন্যায় নিজের স্মৃতিকে এত বেশি জ্বলত্ব রেখে যেতে পারেননি। বস্তুত ঢাকা ছিল শায়েস্তা খানের নগরী। অতএব, ঢাকা শহরে স্থাপত্য শিল্পের বিকাশের জন্য শায়েস্তা খানের সময়কে বাংলায় মুঘলদের 'স্বর্ণযুগ' হিসেবে অভিহিত করা হয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৬ : মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস (১২০৪-১৭৫৭ খ্রিস্টাব্দ) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৬ : মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস (১২০৪-১৭৫৭ খ্রিস্টাব্দ) · সৃজনশীল
বস্তুত ঢাকা ছিল তাঁর নগরী বাক্যটি বিশ্লেষণ করো।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
