শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে বাংলার ইংরেজ শাসনের সূচনা পূর্বের কোন ঘটনার মিল পাওয়া যায়? বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের সাথে বাংলার ইংরেজ শাসনের সূচনা পর্বের ১৭৫৭সালে সংঘটিত ঐতিহাসিক পলাশী যুদ্ধের মিল পাওয়া যায়। উদ্দীপকে বর্ণিত ঘটনায় দেখা যায়, সুলতান শাকিল খান সেনাপতি জনিকে খুব বিশ্বাস করতেন। জনি ক্ষমতা লাভের আশায় সুলতানের শত্রুদের সাথে হাত মেলায়। যুদ্ধক্ষেত্রে সেনাপতি হওয়া সত্ত্বেও নীরব দর্শক হিসেবে কাজ করে। ফলে সুলতান শাকিল খান পরাজিত ও নিহত হন এবং ক্ষমতাও হারান। যা পলাশীর যুদ্ধের সাথে সাদৃশ্যপূর্ণ। ইংরেজরা এদেশে বাণিজ্য করার উদ্দেশ্যে সম্রাট জাহাঙ্গীরের অনুমতি নিয়ে ১৬১২ সালে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করে। পরবর্তীতে ইংরেজ বণিকরা তাদের শক্তিসামর্থ্য বৃদ্ধি করতে থাকে এবং এতদাঞ্চলে সাম্রাজ্য বিস্তারের ফন্দি আঁটে। এ সময় বাংলার নবাব হিসেবে সিংহাসনে বসেন নবাব সিবাজউদ্দৌলা। সিংহাসনে বসার পর থেকেই তাকে নানামুখী ষড়যন্ত্র ও সমস্যার মোকাবিলা করতে হয়। তার প্রথম সমস্যা ছিল পরিবারের ঘনিষ্ঠজনদের ষড়যন্ত্র। এদিকে ইংরেজরা নবাবের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলে যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। ফলে ১৭৫৭ সালের ২৩ জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর আম্রকাননে এ যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে নবাবের বাহিনী যখন বিজয়ের দ্বারপ্রান্তে ঠিক তখনই নবাবের সেনাপতি মীরজাফর বিশ্বাসঘাতকতা করে যুদ্ধ থামিয়ে দেয়। মীর জাফরের ইঙ্গিতে ইংরেজরা এ সুযোগে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে যার অনিবার্য পরিণতি নবাবের পরাজয়। তাই বলা যায়, উদ্দীপকের সাথে পলাশী যুদ্ধের মিল পাওয়া যায়।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব · সৃজনশীল

উদ্দীপকের সাথে বাংলার ইংরেজ শাসনের সূচনা পূর্বের কোন ঘটনার মিল পাওয়…

উদ্দীপক

সুলতান শাকিল খান সেনাপতি জনিকে খুব বিশ্বাস করতেন। জনি ক্ষমতা লাভের আশায় সুলতানের শত্রুদের সাথে হাত মেলায়। যুদ্ধক্ষেত্রে সেনাপতি হওয়া সত্ত্বেও নীরব দর্শক হিসেবে কাজ করে। ফলে সুলতান শাকিল খান পরাজিত ও নিহত হন এবং ক্ষমতাও হারান!

Mymensingh · 2024

উত্তর

৭৯৩ সালে কোম্পানি জমিদারদর চিরদিনের জন্য নির্দিষ্ট খাজনার বিনিময়ে যে বন্দোবস্ত দেন তাকে চিরস্থায়ী বন্দোবস্ত বলা হয়।

উত্তর

১৭৬৫ সালে রবার্ট ক্লাইভ উপমহাদেশে যে শাসনব্যবস্থা প্রবর্তন করে তাই দ্বৈতশাসন ব্যবস্থা। দিল্লি কর্তৃক বিদেশি বণিক কোম্পানিকে দেওয়ানি প্রদানের পর সৃষ্টি হয় এ দ্বৈতশাসন। এর ফলে কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা ও নবাব পরিণত হন ক্ষমতাহীন শাসকে।

উত্তর

উদ্দীপকের সাথে বাংলার ইংরেজ শাসনের সূচনা পর্বের ১৭৫৭সালে সংঘটিত ঐতিহাসিক পলাশী যুদ্ধের মিল পাওয়া যায়। উদ্দীপকে বর্ণিত ঘটনায় দেখা যায়, সুলতান শাকিল খান সেনাপতি জনিকে খুব বিশ্বাস করতেন। জনি ক্ষমতা লাভের আশায় সুলতানের শত্রুদের সাথে হাত মেলায়। যুদ্ধক্ষেত্রে সেনাপতি হওয়া সত্ত্বেও নীরব দর্শক হিসেবে কাজ করে। ফলে সুলতান শাকিল খান পরাজিত ও নিহত হন এবং ক্ষমতাও হারান। যা পলাশীর যুদ্ধের সাথে সাদৃশ্যপূর্ণ। ইংরেজরা এদেশে বাণিজ্য করার উদ্দেশ্যে সম্রাট জাহাঙ্গীরের অনুমতি নিয়ে ১৬১২ সালে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করে। পরবর্তীতে ইংরেজ বণিকরা তাদের শক্তিসামর্থ্য বৃদ্ধি করতে থাকে এবং এতদাঞ্চলে সাম্রাজ্য বিস্তারের ফন্দি আঁটে। এ সময় বাংলার নবাব হিসেবে সিংহাসনে বসেন নবাব সিবাজউদ্দৌলা। সিংহাসনে বসার পর থেকেই তাকে নানামুখী ষড়যন্ত্র ও সমস্যার মোকাবিলা করতে হয়। তার প্রথম সমস্যা ছিল পরিবারের ঘনিষ্ঠজনদের ষড়যন্ত্র। এদিকে ইংরেজরা নবাবের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলে যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। ফলে ১৭৫৭ সালের ২৩ জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর আম্রকাননে এ যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে নবাবের বাহিনী যখন বিজয়ের দ্বারপ্রান্তে ঠিক তখনই নবাবের সেনাপতি মীরজাফর বিশ্বাসঘাতকতা করে যুদ্ধ থামিয়ে দেয়। মীর জাফরের ইঙ্গিতে ইংরেজরা এ সুযোগে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে যার অনিবার্য পরিণতি নবাবের পরাজয়। তাই বলা যায়, উদ্দীপকের সাথে পলাশী যুদ্ধের মিল পাওয়া যায়।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি উক্ত ঘটনা তথা পলাশীর যুদ্ধে নবাবের পরাজয়ের ফলে বাংলায় স্বাধীনতার সূর্য অস্তমিত গিয়েছিল। পলাশি যুদ্ধ বাংলা তথা এ উপমহাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। ইংরেজরা শুরু থেকেই বাণিজ্য করার পাশাপাশি সাম্রাজ্যবাদী মনোভাব পোষণ করতে থাকে যার পরিণতি হয় পলাশির যুদ্ধ এবং বাংলার নবাবের পরাজয়। ১৭৪০-১৭৫৬ সাল পর্যন্ত বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব আলীবর্দী খান সুকৌশলে ইংরেজদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছিলেন। ১৭৫৬ সালে নবাবের মৃত্যুর পর তার প্রিয় দৌহিত্র সিরাজউদ্দৌলা মাত্র ২২ বছর বয়সে বাংলার সিংহাসনে বসেন। কিন্তু সিংহাসনে বসেই তাকে নানামুখী ষড়যন্ত্রের মোকাবিলা করতে হয়। যার শেষ পরিণতি হয় ১৭৫৭ সালের পলাশির যুদ্ধ। নবাবের সেনাপতি মীরজাফরের বিশ্বাসঘাতকতায় ইংরেজরা এ যুদ্ধে জয়লাভ করে এবং বাংলায় ঔপনিবেশিক শাসনের পথ সুগম হয়। এ যুদ্ধে নবাবের পরাজয়ের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। মীরজাফর বাংলার নবাব হলেও তিনি ছিলেন নামে মাত্র নবাব, প্রকৃত ক্ষমতা ছিল রবার্ট ক্লাইভের হাতে। এ যুদ্ধের ফলে ইংরেজরা বাংলায় একচেটিয়া ব্যবসায় বাণিজ্যের অধিকার লাভ করে। এ যুদ্ধের পর ইংরেজ শক্তির স্বার্থে এদেশের আর্থসামাজিক, রাজনৈতিক পরিবর্তন সংঘটিত হতে থাকে। পলাশী যুদ্ধের সুদূরপ্রসারী পরিণতি ছিল সমগ্র উপমহাদেশে কোম্পানির শাসন প্রতিষ্ঠা। এভাবেই এ যুদ্ধের ফলে বাংলা তথা ভারতের স্বাধীনতা ভূলুণ্ঠিত হয়। তাই বলা যায়, পলাশীর যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার সর্য অস্তমিত হয়।
SSCবাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতাঅধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.দিনেমার ব্যবসা ও কুঠির বর্ণনা দাও।

দিনেমার ব্যবসা ও কুঠির বর্ণনা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অন্ধকূপ হত্যা বলতে কী বোঝায়?

অন্ধকূপ হত্যা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নবাব সিরাজউদ্দৌলা নামে এক ঐতিহাসিক অমর চলচ্চিত্র আছে সেখানে ইংরেজদের সাথে বাংলার শেষ নবাবের ভূমিকা, তখনকার 'বাংলার অবস্থা, বিশ্বাসঘাতকতার বিভিন্ন চরিত্র আছে। আরও আছে বাংলার স্বাধীনতার অস্তগামী সূর্যের বিয়োগান্ত বিবরণ।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026

ক
কে প্রজারঞ্জক হিসেবে খ্যাতি লাভ করেন?
খ
'বারো ভূঁইয়া বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের উল্লিখিত চলচ্চিত্রের ঐতিহাসিক প্রেক্ষাপট কী ছিল? ব্যাখ্যা করো।
ঘ
উক্ত ঐতিহাসিক ঘটনার প্রভাব তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নবাব সিরাজউদ্দৌলা নামে এক ঐতিহাসিক অমর চলচ্চিত্র আছে সেখানে ইংরেজদের সাথে বাংলার শেষ নবাবের ভূমিকা, তখনকার 'বাংলার অবস্থা, বিশ্বাসঘাতকতার বিভিন্ন চরিত্র আছে। আরও আছে বাংলার স্বাধীনতার অস্তগামী সূর্যের বিয়োগান্ত বিবরণ।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026

ক
কে প্রজারঞ্জক হিসেবে খ্যাতি লাভ করেন?
খ
'বারো ভূঁইয়া বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের উল্লিখিত চলচ্চিত্রের ঐতিহাসিক প্রেক্ষাপট কী ছিল? ব্যাখ্যা করো।
ঘ
উক্ত ঐতিহাসিক ঘটনার প্রভাব তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'বারো ভূঁইয়া বলতে কী বোঝায়?

'বারো ভূঁইয়া বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কে প্রজারঞ্জক হিসেবে খ্যাতি লাভ করেন?

কে প্রজারঞ্জক হিসেবে খ্যাতি লাভ করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.চিরস্থায়ী বন্দোবস্তের ২টি বৈশিষ্ট্য লেখো।

চিরস্থায়ী বন্দোবস্তের ২টি বৈশিষ্ট্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.দ্বৈতশাসন বলতে কী বোঝায়?

দ্বৈতশাসন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.পলাশী যুদ্ধের দুইটি ফলাফল লেখো।

পলাশী যুদ্ধের দুইটি ফলাফল লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.দস্তক প্রথা কী? সংক্ষেপে লেখ।

দস্তক প্রথা কী? সংক্ষেপে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.দ্বৈতশাসন কী? ব্যাখ্যা কর।

দ্বৈতশাসন কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.চিরস্থায়ী বন্দোবস্ত কী?

চিরস্থায়ী বন্দোবস্ত কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।