উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্বের কোন ঘটনার মিল রয়েছে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্বে ১৭৫৭ সালের ২৩ জুন অনুষ্ঠিত হওয়া পলাশির যুদ্ধের মিল পরিলক্ষিত হয়। উদ্দীপকের সুলতান আকরাম খান তার সেনাপতি ইয়ার আলীকে খুব বিশ্বাস করতেন। ইয়ার আলী ক্ষমতা লাভের আশায় সুলতানের শত্রুদের সাথে হাত মেলায় এবং যুদ্ধক্ষেত্রে সেনাপতি হওয়া সত্ত্বেও নীরব দর্শকের ভূমিকা পালন করে। ফলে সুলতান আকরাম খান পরাজিত' হন এবং পরে নিহত হন। ফলে জনগণ তাদের স্বাধীনতা হারায়। অনুরূপভাবে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি ছিলেন মীর জাফর আলী খান। নবাব মীর জাফরকে অনেক বিশ্বাস এবং শ্রদ্ধা করতেন। কিন্তু মীর জাফর ক্ষমতা লাভের আশায় গোপনে নবাবের শত্রু ইংরেজদের সাথে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এ ষড়যন্ত্রে লর্ড ক্লাইভের সঙ্গে যুক্ত হয় ব্যবসায়ী ধনকুবের জগৎ শেঠ, রায়দুর্লভ, উমিচাঁদ, রাজা রাজবল্লভ ও প্রধান সেনাপতি মীর জাফর। ১৭৫৭ সালের ২৩ জুন ভাগীরথী নদীর তীরে পলাশির আমবাগানে ইংরেজদের বিরুদ্ধে সিরাজউদ্দৌলার যুদ্ধ সংঘটিত হয়। নবাবের পক্ষে দেশপ্রেমিক মীর মদন, মোহনলাল এবং ফরাসি সেনাপতি সিন ফ্রে প্রাণপণে যুদ্ধ করেন। নবাবের বিজয় আসন্ন জেনে মীর জাফর ষড়যন্ত্রমূলকভাবে যুদ্ধ থামিয়ে দেয়। এছাড়া মীর জাফর যুদ্ধক্ষেত্রে সম্পূর্ণ অসহযোগিতা করে নীরব দর্শকের ভূমিকায় থাকে, ফলে সিরাজউদ্দৌলা পরাজিত এবং পরবর্তীতে নিহত হন।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্বের কোন ঘ…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর