উদ্দীপকে জামাল সাহেব মধ্যযুগে বাংলার কোন শাসকের প্রতিচ্ছবি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জামাল সাহেব মধ্যযুগে বাংলার যে শাসকের প্রতিচ্ছবি তিনি হলেন সুলতান আলাউদ্দিন হুসেন শাহ। উদ্দীপকে উল্লিখিত জামাল সাহেব সুবিদপুর উপজেলার একজন দক্ষ চেয়ারম্যান ছিলেন। তার এলাকায় বিভিন্ন ধর্মের লোকের বসবাস ছিল। তিনি তার উদার চিন্তা প্রয়োগ করে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করেন। এর ফলে সকল ধর্মের লোকদের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি তৈরি হয়। যা পাঠ্যপুস্তকের সুলতান আলাউদ্দিন হুসেন শহর কর্মকাণ্ডের সাথে সাদৃশ্য। তিনি শাসনকার্য পরিচালনা ও প্রজা পালনের ক্ষেত্রে জাতি ও ধর্মের কোনো পার্থক্য সৃষ্টি করেননি। হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি স্থাপনের দ্বারা তিনি একটি সুন্দর ও কল্যাণমুখী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেন। হিন্দুদের উৎসাহিত করার জন্য তিনি তাদের বিভিন্ন উপাধি প্রদান করতেন। বাংলা সাহিত্যের উন্নতি ও বিকাশ হুসেন শাহের শাসনকালকে ইতিহাসে অমর করে রেখেছে। তার উদার পৃষ্ঠপোষকতা নিঃসন্দেহে বাংলা সাহিত্যের শ্রীবৃদ্ধি সাধন করেছে। হুসেন শাহ যোগ্য কবি ও সাহিত্যিকগণকে উৎসাহিত করার জন্য পুরস্কার প্রদান করতেন। এ যুগের প্রখ্যাত কবি ও লেখকদের মধ্যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, মালাধর বসু, বিজয় গুপ্ত, বিপ্রদাস, পরাগল খান ও যশোরাজ খান উল্লেখযোগ্য ছিলেন। হুসেন শাহের পৃষ্ঠপোষকতায় তারা অসংখ্য গ্রন্থ রচনা করেন। পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত জামাল সাহেবের কর্মকান্ড বাংলার সুলতান আলাউদ্দিন হুসেন শাহের কর্মকান্ডের সাথে সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৬ : মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস (১২০৪-১৭৫৭ খ্রিস্টাব্দ) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৬ : মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস (১২০৪-১৭৫৭ খ্রিস্টাব্দ) · সৃজনশীল
উদ্দীপকে জামাল সাহেব মধ্যযুগে বাংলার কোন শাসকের প্রতিচ্ছবি? ব্যাখ্য…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
