শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ঘটনাটি বাংলার কোন ঐতিহাসিক ঘটনাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি ১৭৫৭ সালের ২৩ জুন অনুষ্ঠিত হওয়া বাংলার ঐতিহাসিক পলাশীর যুদ্ধকে নির্দেশ করে। উদ্দীপক অনুসারে আলীবর্দী খানের মৃত্যুর পর একজন শাসক তরুণ বয়সে রাজ্যের শাসনভার গ্রহণ করেন। কিন্তু তাঁর ঘনিষ্ঠজন এবং দেশি-বিদেশি বণিক শ্রেণি ও সেনাপতিসহ অনেকেই নিজ নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে শাসকের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। ষড়যন্ত্রের শিকার হয়ে শাসক যুদ্ধে জড়িয়ে পড়েন এবং পরাজিত ও নিহত হন। অনুরূপ ঘটনা দেখা যায়, নবাব সিরাউদ্দৌলার সময়কালে। বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি ছিলেন মীর জাফর আলী খান। নবাব মীর জাফরকে অনেক বিশ্বাস এবং শ্রদ্ধা করতেন। কিন্তু মীর জাফর ক্ষমতা লাভের আশায় গোপনে নবাবের শত্রু ইংরেজদের সাথে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এ ষড়যন্ত্রে লউ ক্লাইভের সঙ্গে যুক্ত হয় ব্যবসায়ী ধনকুবের জগৎ শেঠ, রায়দুর্লভ, উমিচাঁদ, রাজা রাজবল্লভ ও প্রধান সেনাপতি মীর জাফর ও নবাবের ঘনিষ্ঠজন। ১৭৫৭ সালের ২৩ জুন ভাগীরথী নদীর তীরে পলাশির আমবাগানে ইংরেজদের বিরুদ্ধে সিরাজউদ্দৌলার যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে মীর জাফর ষড়যন্ত্রমূলকভাবে যুদ্ধক্ষেত্রে সম্পূর্ণ অসহযোগিতা করে নীরব দর্শকের ভূমিকায় থাকে, ফলে সিরাজউদ্দৌলা পরাজিত এবং পরবর্তীতে নিহত হন।

SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব · সৃজনশীল

উদ্দীপকের ঘটনাটি বাংলার কোন ঐতিহাসিক ঘটনাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

আলিবর্দী খানের মৃত্যুর পর তরুণ শাসক রাজ্যের শাসনভার গ্রহণ করেন। কিন্তু তার ঘনিষ্ঠজন এবং দেশি-বিদেশি বণিক শ্রেণি ও সেনাপতিসহ অনেকেই নিজ নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে শাসকের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। ষড়যন্ত্রের শিকার হয়ে শাসক যুদ্ধে জড়িয়ে পড়েন এবং পরাজিত ও নিহত হন।

বগুড়া জিলা স্কুল · 2026

উত্তর

১৭৭০ সালের (১১৭৬ বঙ্গাব্দ) গ্রীষ্মকালে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় যাকে ইতিহাসে ছিয়াত্তরের মন্বন্তর বলা হয়।

উত্তর

১৭৬৫ সালে রবার্ট ক্লাইভ উপমহাদেশে যে শাসনব্যবস্থা প্রবর্তন করে তাই দ্বৈতশাসন ব্যবস্থা। দিল্লি কর্তৃক বিদেশি বণিক কোম্পানিকে দেওয়ানি প্রদানের পর সৃষ্টি হয় এ দ্বৈতশাসন। এর ফলে কোম্পানি লাভকরে দায়িত্বহীন ক্ষমতা ও নবাব পরিণত হন ক্ষমতাহীন শাসকে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি ১৭৫৭ সালের ২৩ জুন অনুষ্ঠিত হওয়া বাংলার ঐতিহাসিক পলাশীর যুদ্ধকে নির্দেশ করে। উদ্দীপক অনুসারে আলীবর্দী খানের মৃত্যুর পর একজন শাসক তরুণ বয়সে রাজ্যের শাসনভার গ্রহণ করেন। কিন্তু তাঁর ঘনিষ্ঠজন এবং দেশি-বিদেশি বণিক শ্রেণি ও সেনাপতিসহ অনেকেই নিজ নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে শাসকের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। ষড়যন্ত্রের শিকার হয়ে শাসক যুদ্ধে জড়িয়ে পড়েন এবং পরাজিত ও নিহত হন। অনুরূপ ঘটনা দেখা যায়, নবাব সিরাউদ্দৌলার সময়কালে। বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি ছিলেন মীর জাফর আলী খান। নবাব মীর জাফরকে অনেক বিশ্বাস এবং শ্রদ্ধা করতেন। কিন্তু মীর জাফর ক্ষমতা লাভের আশায় গোপনে নবাবের শত্রু ইংরেজদের সাথে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এ ষড়যন্ত্রে লউ ক্লাইভের সঙ্গে যুক্ত হয় ব্যবসায়ী ধনকুবের জগৎ শেঠ, রায়দুর্লভ, উমিচাঁদ, রাজা রাজবল্লভ ও প্রধান সেনাপতি মীর জাফর ও নবাবের ঘনিষ্ঠজন। ১৭৫৭ সালের ২৩ জুন ভাগীরথী নদীর তীরে পলাশির আমবাগানে ইংরেজদের বিরুদ্ধে সিরাজউদ্দৌলার যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে মীর জাফর ষড়যন্ত্রমূলকভাবে যুদ্ধক্ষেত্রে সম্পূর্ণ অসহযোগিতা করে নীরব দর্শকের ভূমিকায় থাকে, ফলে সিরাজউদ্দৌলা পরাজিত এবং পরবর্তীতে নিহত হন।

উত্তর

উক্ত ঘটনা তথা পলাশীর যুদ্ধে নবাবের পরাজয়ের ফলে বাংলা প্রায় দুইশত বছরের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়। যথার্থ ও সঠিক। উক্তিটি পলাশির যুদ্ধে পরাজয়ের ফলে বাংলায় কেবল সিরাজের মৃত্যু ও মুসলিম শাসনের অবসানই ঘটেনি, তা ঔপনিবেশিক শাসনের পথ সুগম করে। এ যুদ্ধের ফলে ইংরেজরা মীর জাফরকে বাংলার সিংহাসনে বসালেও তিনি ছিলেন নামেমাত্র নবাব, প্রকৃত ক্ষমতা ছিল বরার্ট ক্লাইভের হাতে। এ যুদ্ধে নবাবের পরাজয়ের ফলে ইংরেজ বণিকেরা বাংলায় একচেটিয়া ব্যবসায় বাণিজ্যের অধিকার লাভ করে। তারা বিনা শুল্কে ব্যবসায় করার ফলে দেশীয় ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, একই সাথে ফরাসি বণিকরাও এদেশ থেকে বিদায় নেয়। যুদ্ধের পর ইংরেজ শক্তির স্বার্থে এদেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন হতে থাকে। বাংলার স্থানীয় শিল্প ও বাণিজ্য ধ্বংসের মুখে পড়ে। এ যুদ্ধের সুদূরপ্রসারী পরিণতি ছিল উপমহাদেশে কোম্পানির শাসন প্রতিষ্ঠা। আর এভাবেই নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ে বাংলা তথা ভারতের স্বাধীনতা ভূলষ্ঠিত হয়। পরিশেষে বলা যায়, ১৭৫৭ সালে পলাশীর আম্রকাননে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। আর এর পরিণতিতে দীর্ঘ দুইশত বছর বাংলাকে ব্রিটিশদের ঔপনিবেশিক শাসন ও শোষণের শিকার হতে হয়।
SSCবাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতাঅধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.দিনেমার ব্যবসা ও কুঠির বর্ণনা দাও।

দিনেমার ব্যবসা ও কুঠির বর্ণনা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অন্ধকূপ হত্যা বলতে কী বোঝায়?

অন্ধকূপ হত্যা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নবাব সিরাজউদ্দৌলা নামে এক ঐতিহাসিক অমর চলচ্চিত্র আছে সেখানে ইংরেজদের সাথে বাংলার শেষ নবাবের ভূমিকা, তখনকার 'বাংলার অবস্থা, বিশ্বাসঘাতকতার বিভিন্ন চরিত্র আছে। আরও আছে বাংলার স্বাধীনতার অস্তগামী সূর্যের বিয়োগান্ত বিবরণ।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026

ক
কে প্রজারঞ্জক হিসেবে খ্যাতি লাভ করেন?
খ
'বারো ভূঁইয়া বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের উল্লিখিত চলচ্চিত্রের ঐতিহাসিক প্রেক্ষাপট কী ছিল? ব্যাখ্যা করো।
ঘ
উক্ত ঐতিহাসিক ঘটনার প্রভাব তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নবাব সিরাজউদ্দৌলা নামে এক ঐতিহাসিক অমর চলচ্চিত্র আছে সেখানে ইংরেজদের সাথে বাংলার শেষ নবাবের ভূমিকা, তখনকার 'বাংলার অবস্থা, বিশ্বাসঘাতকতার বিভিন্ন চরিত্র আছে। আরও আছে বাংলার স্বাধীনতার অস্তগামী সূর্যের বিয়োগান্ত বিবরণ।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026

ক
কে প্রজারঞ্জক হিসেবে খ্যাতি লাভ করেন?
খ
'বারো ভূঁইয়া বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের উল্লিখিত চলচ্চিত্রের ঐতিহাসিক প্রেক্ষাপট কী ছিল? ব্যাখ্যা করো।
ঘ
উক্ত ঐতিহাসিক ঘটনার প্রভাব তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'বারো ভূঁইয়া বলতে কী বোঝায়?

'বারো ভূঁইয়া বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কে প্রজারঞ্জক হিসেবে খ্যাতি লাভ করেন?

কে প্রজারঞ্জক হিসেবে খ্যাতি লাভ করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.চিরস্থায়ী বন্দোবস্তের ২টি বৈশিষ্ট্য লেখো।

চিরস্থায়ী বন্দোবস্তের ২টি বৈশিষ্ট্য লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.দ্বৈতশাসন বলতে কী বোঝায়?

দ্বৈতশাসন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.পলাশী যুদ্ধের দুইটি ফলাফল লেখো।

পলাশী যুদ্ধের দুইটি ফলাফল লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.দস্তক প্রথা কী? সংক্ষেপে লেখ।

দস্তক প্রথা কী? সংক্ষেপে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.দ্বৈতশাসন কী? ব্যাখ্যা কর।

দ্বৈতশাসন কী? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.চিরস্থায়ী বন্দোবস্ত কী?

চিরস্থায়ী বন্দোবস্ত কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।