বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠায় উক্ত শাসকের কর্মকান্ড মূল্যায়ন করো।
উত্তর: বখতিয়ার খলজিই বাংলায় প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। বাংলায় মুসলমান শাসন প্রতিষ্ঠার সূচনা করেন বখতিয়ার খলজি। ১২০৪ খ্রিষ্টাব্দে রাজা লক্ষণ সেনকে পরাজিত করে নদীয়া জয়ের মধ্য দিয়ে বখতিয়ার খলজি বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন। এ শাসন প্রায় সাড়ে পাঁচ শত বছরের অধিককাল স্থায়ী হয়েছিল। রাজ্যজয় করেই বখতিয়ার খলজি ক্ষান্ত ছিলেন না। বিজিত অঞ্চলে তার শাসন সুপ্রতিষ্ঠিত করার জন্য তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তার নিজ ধর্ম ইসলামের বিকাশের জন্য তিনি বহুবিধ পদক্ষেপ গ্রহণ করেন। তার শাসনকালে বহু মাদ্রাসা, মক্তব, মসজিদ ইত্যাদি নির্মিত হয়েছিল। মুসলমানরা যাতে তাদের ধর্ম পালনে কোনো বাধার সম্মুখীন না হয় সেদিকে তিনি লক্ষ রাখতেন। বখতিয়ার খলজি ইসলাম ধর্ম প্রসারে কাজ করেছিলেন। মুসলমানেরা অন্য ধর্মাবলম্বীদের দ্বারা নির্যাতনের শিকার হলে তিনি প্রতিহত করতেন। সর্বোপরি বখতিয়ার খলজির বাংলা জয়ের মধ্য দিয়ে মুসলমানদের কর্তৃত্ব প্রতিষ্ঠা পায় এবং ইসলাম ধর্মের প্রসার হয়। পরিশেষে বলা যায়, বখতিয়ার খলজি ১২০৪ খ্রিষ্টাব্দে বাংলা বিজয় করে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৬ : মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস (১২০৪-১৭৫৭ খ্রিস্টাব্দ) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৬ : মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস (১২০৪-১৭৫৭ খ্রিস্টাব্দ) · সৃজনশীল
বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠায় উক্ত শাসকের কর্মকান্ড মূল্যায়ন করো।
উদ্দীপক
বগুড়া জিলা স্কুল · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
