ওলন্দাজ কারা? ব্যাখ্যা করো।
উত্তর: হল্যান্ডের (বর্তমান নেদারল্যান্ডস) অধিবাসী বণিকদের মূলত ওলন্দাজ বা ডাচ বলা হয়। তারা ১৬০২ সালে 'ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি' গঠন করে ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্যে ভারতীয় উপমহাদেশে আসে। ভারতবর্ষে তারা কালিকট, নাগাপট্টম, বাংলার চুঁচুড়া, বাঁকুড়া ও কাশিমবাজার প্রভৃতি স্থানে বাণিজ্যকুঠি স্থাপন করেছিল। তবে পরবর্তীতে ইংরেজদের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে এবং ১৭৫৯ সালের বিদারার যুদ্ধে পরাজিত হয়ে ১৮০৫ সালে তারা ভারতবর্ষ ত্যাগ করে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব · সৃজনশীল
ওলন্দাজ কারা? ব্যাখ্যা করো।
উত্তর