'অন্ধকূপ হত্যা' বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর: নবাব সিরাজউদ্দৌলা কর্তৃক কলকাতা দখলের পর হলওয়েল নামক একজন ইংরেজ যে অতিরঞ্জিত মিথ্যা প্রচারণা চালিয়েছিলেন, তাকেই 'অন্ধকূপ হত্যা' বলা হয়। প্রচারণাটি ছিল এমন- ১৮ ফুট দৈর্ঘ্য ও ১৪.১০ ফুট প্রস্থের একটি ছোট ঘরে ১৪৬ জন ইংরেজকে বন্দি করে রাখা হয়েছিল। প্রচণ্ড গরমে শ্বাসরুদ্ধ হয়ে ১২৩ জনের মৃত্যু হয়। প্রকৃতপক্ষে এটি ছিল একটি কাল্পনিক কাহিনী, যার উদ্দেশ্য ছিল মাদ্রাজের ইংরেজদের উত্তেজিত করে নবাবের বিরুদ্ধে যুদ্ধের উসকানি দেওয়া।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব · সৃজনশীল
'অন্ধকূপ হত্যা' বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর