উদ্দীপকে জমি স্থায়িভাবে বরাদ্দ দেওয়ার বিষয়টি তোমার পাঠ্যপুস্তকের যে বিষয়ের সাথে সম্পৃক্ত উক্ত বিষয়ের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে অয়ন বিশ্বাস কর্তৃক কৃষকদের জমি স্থায়ীভাবে বরাদ্দ দেওয়ার বিষয়টি পাঠ্যপুস্তকের লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত 'চিরস্থায়ী বন্দোবস্ত' বা স্থায়ী ভূমি ব্যবস্থার সাথে সম্পৃক্ত। উদ্দীপকের অয়ন বিশ্বাস ১০০০ বিঘা জমির মালিক হিসেবে কৃষকদের দীর্ঘমেয়াদি দাবির প্রেক্ষিতে জমি স্থায়ীভাবে বরাদ্দ দেন। পাঠ্যবইয়ে উল্লিখিত চিরস্থায়ী বন্দোবস্তেও ব্রিটিশ সরকার জমিদারদের একইভাবে জমির স্থায়ী মালিকানা দিয়েছিল। চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারদের জমির স্থায়ী মালিকে পরিণত করে এরবং জমিদাররা জমির মালিকানা স্বত্ব লাভ করে। রাজস্বের পরিমাণ নির্দিষ্ট করে দেওয়ার ফলে নিয়মিত রাজস্ব প্রদানের বিনিময়ে জমিদার জমিদারি ভোগের চিরস্থায়ী অধিকার লাভ করে। এ প্রথা চালু হওয়ার ফলে। জমিদারদের প্রশাসনিক ক্ষমতা বিলুপ্ত হয়। সরকার স্বয়ং শান্তি রক্ষা ও নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে। খাজনা বাকি পড়লে জমিদারদের ভূমির কিছু অংশ বিক্রি করে রাজস্ব আদায় করার ব্যবস্থা ছিল। নতুন এক জমিদার শ্রেণি গড়ে ওঠে। যাদের সাথে প্রজাদের প্রায় সম্পর্ক ছিল না। এই জমিদার শ্রেণির অধিকাংশই ছিল উঠতি পুঁজিপতি। তারাই ব্রিটিশ শাসনের অন্যতম প্রধান সমর্থক শ্রেণি ও ভিত্তি ছিলো।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব · সৃজনশীল
উদ্দীপকে জমি স্থায়িভাবে বরাদ্দ দেওয়ার বিষয়টি তোমার পাঠ্যপুস্তকের যে…
উদ্দীপক
Chittagong · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর