উদ্দীপকের 'বন্দোবস্ত তখনকার দিনে অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছিল'- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত 'চিরস্থায়ী বন্দোবস্ত' তখনকার দিনে ব্রিটিশ সরকারের আয় নিশ্চিত করে বাজেটের ভারসাম্য ও অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছিল। চিরস্থায়ী বন্দোবস্ত চালুর আগে রাজস্ব আদায়ে ব্যাপক অনিশ্চয়তা ছিল। কিন্তু এই ব্যবস্থায় রাজস্বের পরিমাণ নির্দিষ্ট করে দেওয়ায় সরকারের আয়ের পরিমাণ সুনির্দিষ্ট হয়। ফলে ব্রিটিশ সরকারের জন্য বাজেট প্রণয়ন, অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ ও বিভিন্ন কাজ বাস্তবায়ন করা সহজতর হয়। উদ্দীপকে অয়ন বিশ্বাস ছোট চাষিদের জমি স্থায়ীভাবে বরাদ্দ দেন, যা তাকে বারবার জমি লিজ দেওয়ার ঝামেলা থেকে মুক্তি দেয় এবং একটি স্থিতিশীল ব্যবস্থা তৈরি করে। একইভাবে, ব্রিটিশ সরকারও চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদারদের জমির মালিকানা দিয়ে একটি নির্দিষ্ট ও 'নিয়মিত আয়ের উৎস নিশ্চিত করেছিল। এটি প্রশাসনিক ব্যয় কমিয়ে অর্থনৈতিক শৃঙ্খলার ভিত্তি মজবুত করেছিল। কৃষকদের জন্য এই প্রথা ক্ষতিকর হলেও, রাষ্ট্রীয় পর্যায়ে এটি সরকারের অর্থনৈতিক অনিশ্চয়তা দূর করেছিল। নির্দিষ্ট রাজস্ব ব্যবস্থার কারণে প্রশাসনিক কাঠামো সুসংগঠিত হওয়ার সুযোগ পায়। তাই আয় নিশ্চিতকরণ ও পরিকল্পিত অর্থনৈতিক শৃঙ্খলা নির্মাণে চিরস্থায়ী বন্দোবস সত্যিই সহায়ক ভূমিকা রেখেছিল।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব · সৃজনশীল
উদ্দীপকের 'বন্দোবস্ত তখনকার দিনে অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে …
উদ্দীপক
Chittagong · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর