দ্বৈত শাসন কী? ব্যাখ্যা করো।
উত্তর: ১৭৬৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের পর বাংলায় যে অভিনব শাসনব্যবস্থা চালু হয়, তাকে দ্বৈত শাসন বলে। এই ব্যবস্থায় নবাব পান ক্ষমতাহীন দায়িত্ব এবং কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা। ফলে শাসনকাজে চরম জটিলতা সৃষ্টি হয়। নবাবের হাতে অর্থ না থাকায় প্রশাসন ভেঙে পড়ে এবং কোম্পানির শোষণে ১৭৭০ সালে ছিয়াত্তরের মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব · সৃজনশীল
দ্বৈত শাসন কী? ব্যাখ্যা করো।
উত্তর