শিক্ষকের বক্তব্য-১ এর সাথে তোমার পাঠ্যবইয়ের যে ব্যবস্থার মিল রয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: শিক্ষকের বক্তব্য-১ এ বর্ণিত ব্যবস্থার সাথে আমার পাঠ্যবইয়ের 'চিরস্থায়ী বন্দোবস্ত' ব্যবস্থার মিল রয়েছে। ১৭৯৩ সালে লর্ড কর্নওয়ালিস নির্দিষ্ট রাজস্ব পরিশোধের বিনিময়ে জমিদারদের জমির স্থায়ী মালিকানা প্রদান করে এই ব্যবস্থা প্রবর্তন করেন। উদ্দীপকে বলা হয়েছে, জমিদারদের ভূমির অধিকার স্থায়ীভাবে দেওয়ার ফলে তারা নতুন পুঁজিপতি হয়ে ওঠে। পাঠ্যবই অনুসারে, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে একটি অনুগত ও ধনী জমিদার শ্রেণি তৈরি হয় যারা ছিল ব্রিটিশ শাসনের প্রধান সমর্থক। তারা নির্দিষ্ট তারিখে সূর্যাস্তের আগে রাজস্ব জমা দিয়ে বংশপরম্পরায় জমির মালিকানা ভোগ করত। অন্যদিকে, এই ব্যবস্থার ফলে সাধারণ কৃষকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। উদ্দীপকের বক্তব্যের মতোই কৃষকরা জমিদারের করের চাপে পড়ে দারিদদ্র্যের শিকারে পরিণত হয়। কারণ জমিতে তাদের পুরনো স্বত্ব বিলুপ্ত হওয়ায় জমিদাররা যেকোনো সময় কৃষকদের উচ্ছেদ করতে পারতেন। নায়েব-গোমস্তাদের অত্যাচার ও করের বোঝার কারণে কৃষকদের অর্থনৈতিক মেরুদ্র ভেঙে পড়েছিল। তাই উভয় ক্ষেত্রেই বৈশিষ্ট্যগুলো চিরস্থায়ী বন্দোবস্তকেই নির্দেশ করে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব · সৃজনশীল
শিক্ষকের বক্তব্য-১ এর সাথে তোমার পাঠ্যবইয়ের যে ব্যবস্থার মিল রয়েছে …
উদ্দীপক
Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর