বাংলায় মুঘল শাসনকাল সম্পর্কে লেখ।
উত্তর: ১৫৭৬ সালে রাজমহলের যুদ্ধে জয়ের মাধ্যমে সম্রাট আকবর বাংলায় মুঘল শাসনের সূচনা করেন। সুবাদারি ও নবাবি- এ দুই পর্বে বাংলায় মুঘল শাসন অতিবাহিত হয়। বারো ভূঁইয়াদের পরাজিত করার পর সমগ্র বাংলা অঞ্চলে মুঘল সুবাদারি প্রতিষ্ঠিত হয়। মুঘল প্রদেশগুলো 'সুবা' নামে পরিচিত ছিল। দুর্বল সম্রাটদের শাসন আমলে বাংলার সুবাদারগণ প্রায় স্বাধীনভাবে বাংলা শাসন করতে থাকেন। মুঘল আমলের এই যুগ 'নবাবি আমল' নামে পরিচিত।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৬ : মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস (১২০৪-১৭৫৭ খ্রিস্টাব্দ) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৬ : মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস (১২০৪-১৭৫৭ খ্রিস্টাব্দ) · সৃজনশীল
বাংলায় মুঘল শাসনকাল সম্পর্কে লেখ।
উত্তর
