শামসুদ্দিন ইলিয়াস শাহকে শাহ-ই বাঙ্গালা ও শাহ-ই বাঙ্গালিয়ান বলা হয় কেন?
উত্তর: খণ্ডিত বাংলাকে ঐক্যবদ্ধ করে বৃহত্তর স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অনন্য কৃতিত্বের জন্যই সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহকে শাহ-ই-বাঙ্গালা এবং শাহ-ই-বাঙালিয়ান বলা হয়। লখনৌতির শাসক হওয়ার পর তিনি সাতগাঁও ও সোনারগাঁ অধিকার করে সমগ্র বাংলার উপর নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। এই অবিস্মরণীয় বিজয়ের পর থেকেই এ অঞ্চলের সব মানুষ প্রথমবার বাঙালি নামে পরিচিতি লাভ করে। বৃহত্তর বাংলা সৃষ্টির জন্যই তিনি এ উপাধি নেন।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৬ : মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস (১২০৪-১৭৫৭ খ্রিস্টাব্দ) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৬ : মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস (১২০৪-১৭৫৭ খ্রিস্টাব্দ) · সৃজনশীল
শামসুদ্দিন ইলিয়াস শাহকে শাহ-ই বাঙ্গালা ও শাহ-ই বাঙ্গালিয়ান বলা হয় কেন?
উত্তর
