হুসেন শাহের শাসনামলকে বঙ্গের মুসলমান শাসনের 'স্বর্ণযুগ' বলা হয় কেন?
উত্তর: হুসেন শাহ ছিলেন একজন নিষ্ঠাবান মুসলমান ও শাসক। তিনি হিন্দু মুসলমানদের একসূত্রে গ্রথিত করেছিলেন। বাংলা সাহিত্যের উন্নতি ও বিকাশ তার শাসনামলকে অমর করে রেখেছে। তিনি যোগ্য ব্যক্তিদের উৎসাহিত করার জন্য পুরস্কার প্রদান করতেন। তার ২৬ বছরের শাসনকালে বঙ্গে জ্ঞান-বিজ্ঞান ও শিল্পকলার অকল্পনীয় উন্নতি সাধিত হয়েছিল। তার রাজত্বে প্রজারা সুখে শান্তিতে বসবাস করত। এ কারণে হুসেন শাহের শাসনামলকে বঙ্গের মুসলমান শাসনের স্বর্ণযুগ বলা হয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৬ : মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস (১২০৪-১৭৫৭ খ্রিস্টাব্দ) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৬ : মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস (১২০৪-১৭৫৭ খ্রিস্টাব্দ) · সৃজনশীল
হুসেন শাহের শাসনামলকে বঙ্গের মুসলমান শাসনের 'স্বর্ণযুগ' বলা হয় কেন?
উত্তর
