উদ্দীপকে উল্লিখিত বর্ণনার সাথে তোমার পাঠ্যবইয়ের যে ভূমি ব্যবস্থা সম্পর্কিত তার বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বর্ণনার সাথে আমার পাঠ্যবইয়ের চিরস্থায়ী ভূমি ব্যবস্থা সম্পর্কিত। উদ্দীপকে দেখা যায় উজিরপুর গ্রামের কৃষকেরা রাজস্ব প্রদানের মাধ্যমে সরকারি জমি চাষাবাদ করত, কিন্তু নির্দিষ্ট সময়ে রাজস্ব প্রদানে ব্যর্থ হওয়ায় কৃষকেরা নির্যাতিত হতো, এমনকি সরকারও রাজস্ব থেকে বঞ্চিত থাকত। এ অবস্থার পরিত্রাণের লক্ষ্যে সরকার পরবর্তীতে স্থায়ী ভূমি অধিকার নীতি চালু করে। যা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ১৭৯৩ খ্রিষ্টাব্দে প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের প্রতি নির্দেশ করে। কোম্পানির শাসন দুর্নীতিমুক্ত ও সুসংগঠিত করতে ১৭৮৬ সালে লর্ড কর্নওয়ালিসকে ভারতের গভর্নর জেনারেল ও সেনাপ্রধানের দায়িত্ব দিয়ে পাঠানো হয়। তিনি ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্ত বা স্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন। ঐ বছর ২২ শে মার্চ নির্দিষ্ট রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার জমিদারদের নিজ নিজ জমির ওপর স্থায়ী মালিকানা দান করে যে বন্দোবস্ত চালু করা হয়, তাকেই 'চিরস্থায়ী বন্দোবস্ত' বলা হয়। ১৭৭২ সালে ওয়ারেন হেস্টিংস রাজস্ব আদায়ের জন্য পাঁচসালা বন্দোবস্ত চালু করেন। এই ব্যবস্থায় উচ্চহারে ডাক নিয়ে জমির বন্দোবস্ত নিলেও সেই অনুপাতে রাজস্ব আদায় হতো না। পরে বাংলা, বিহার, উড়িষ্যায় স্থায়ী নিয়ম-কানুন প্রবর্তনের মাধ্যমে দীর্ঘমেয়াদি রাজস্ব ব্যবস্থা চালুর জন্য কোম্পানিকে নির্দেশ দেয়া হয়। ১৭৮৯ সালে কর্নওয়ালিস জমিদারদের দশসালা বন্দোবস্ত দিতে প্রস্তুতি নেন। ১৭৯২ সালের সেপ্টেম্বর মাসে এই দশসালা বন্দোবস্ত বোর্ড অব ডাইরেক্টরস কর্তৃক অনুমোদন লাভ করে। ১৭৯৩ সালের ২২ শে মার্চ কর্নওয়ালিস দশসালা বন্দোবস্তকে চিরস্থায়ী বলে ঘোষণা করেন।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-৮ : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বর্ণনার সাথে তোমার পাঠ্যবইয়ের যে ভূমি ব্যবস্থা সম…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর